কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

থাইরয়েডের লক্ষণ ও মুক্তির উপায়

থাইরয়েড  । ছবি : সংগৃহীত
থাইরয়েড । ছবি : সংগৃহীত

বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলোর মধ্যে অতিপরিচিত রোগ হলো থাইরয়েড সমস্যা। বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির তথ্যানুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই থাইরয়েড সমস্যায় ভুগে থাকেন। তাই এ সমস্যাকে অবহেলা করা যাবে না। গলার সামনের দিকে অবস্থিত গ্রন্থিটি হলো থাইরয়েড। এটি দেখতে প্রজাপতির মতো এবং ট্রাকিয়া বা শ্বাসনালির সঙ্গে পেঁচিয়ে থাকে। এটি ছোট গ্রন্থি হলেও এর কার্যকারিতা অনেক। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন মানব পরিপাক প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা রাখে। থাইরয়েড সমস্যা দুই ধরনের হয়—হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড গ্রন্থিতে অতিরিক্ত হরমোন তৈরি হলে তাকে হাইপারথাইরয়েডিজম বলে। আর পর্যাপ্ত হরমোন তৈরি হলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে।

থাইরয়েডের লক্ষণ:

থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে কিনা, তা কয়েকটি লক্ষণ দেখলে নিজেই বুঝতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক সেসব লক্ষণগুলো— ১. ওজন বৃদ্ধি ওজন বৃদ্ধি থাইরয়েডের একটি লক্ষণ হতে পারে। শরীরে বিপাকের মাত্রা বেড়ে ও কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যালরি ও ফ্যাটের মাত্রার পরিবর্তন হয়। আর তখন শরীরের ওজনেরও পরিবর্তন হয়। ২. ক্লান্তি থাইরয়েডের সাধারণ লক্ষণ হলো ক্লান্তি বোধ করা। আমাদের শরীরে শক্তি জোগান দেয় থাইরয়েড হরমোন। তাই আপনি যদি অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন, তাহলে এটি থাইরয়েড হওয়ার লক্ষণ হতেই পারে। ৩. ঠান্ডা লাগা অসময়েও যদি আপনার খুব সহজে ঠান্ডা লাগে তাহলে বুঝতে হবে শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরি ঝরাচ্ছে না। বরং ক্যালরি সঞ্চয় করে রাখছে। যা থাইরয়েড হওয়ার লক্ষণ হিসেবে ধরা যেতে পারে। ৪. পেশি-জয়েন্টে দুর্বলতা ও যন্ত্রণা থাইরয়েডের সমস্যার কারণে আপনার পেশির এবং জয়েন্টের শক্তির ক্ষয় হতে পারে। এতে আপনার পেশি বা জয়েন্ট দুর্বল হয়ে যেতে পারে। ৫. চুল পড়া চুল পড়ে যাওয়া থাইরয়েড সমস্যার আরেকটি লক্ষণ। চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই থাইরয়েডজনিত সমস্যা দায়ী। ৬. অবসাদে ভোগা বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের মধ্যে বেশির ভাগ মানুষই অবসাদে ভোগেন। ৭. ভুলে যাওয়া থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে অত্যন্ত পরিচিত লক্ষণ হচ্ছে কোনো কিছুতে মনোযোগ না দিতে পারা বা ভুলে যাওয়া। ৮. ঋতুস্রাবের সমস্যা থাইরয়েড হরমোন আমাদের শরীরের অন্যান্য হরমোনের সঙ্গে মিশে সেটার কার্যকারিতায় প্রভাব ফেলে। ঋতুস্রাব জড়িত হরমোনের ক্ষেত্রেও এ সমস্যা দেখা দিতে পারে।

থাইরয়েড সমস্যা থেকে মুক্তি উপায়:

থাইরয়েড সমস্যা থেকে মুক্তি পেতে জীবনাযাত্রায় ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। এ জন্য আপনাকে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। এক নজরে তা দেখে নেওয়া যাক— ১. প্রক্রিয়াজাত খাবার এবং জাঙ্ক ফুড পরিহার করতে হবে। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এসব খাবার নিয়মিত খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক খারাপ প্রভাব পড়তে পারে। ২. অগোছালো জীবনযাপন ত্যাগ করতে হবে। বর্তমানে শারীরিক ও মানসিক সমস্যার পেছনে দায়ী এটি। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত শারীরিক পরিচর্যা করতে হবে। ৩. তাড়াহুড়ো করে খাওয়ার অভ্যাস থাকলে সেটি বাদ দিতে হবে। কারণ, শরীরের বিপাক নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থি বিশেষ ভূমিকা পালন করে। সেজন্য সময় নিয়ে খাবার চিবিয়ে খেলে তা বিপাক ক্রিয়া বাড়াতে বিশেষভাবে সাহায্য করে। ৪. গবেষকদের মতে, কিছু শাকসবজি আছে যেমন—বাঁধাকপি, ব্রকলি, ব্রাসেলস স্প্রাউট, ফুলকপি ইত্যাদি। এগুলো কাঁচা খেলে থাইরয়েড গ্রন্থির কাজ ব্যাহত হয়ে থাকে এবং থাইরয়েড গ্রন্থির ভারসাম্য নষ্ট হয়। তাই এগুলো কাঁচা না খেয়ে রান্না করে খেতে পারেন। ৫. থাইরয়েড সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত আদা চা পান করতে পারেন। ৬. নারকেল তেল আমাদের শরীরের ওজন কমাতে ও বিপাকীয় ক্রিয়া বাড়িয়ে তুলতে সাহায্য করে। নারকেল তেলে যে ফ্যাটি অ্যাসিড থাকে তা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ৭. অ্যাপেল সিডার ভিনেগার হরমোনের উৎপাদনের ভারসাম্যতা বজায় রাখতে অনেক কার্যকর। এতে বিপাক ক্রিয়ার উন্নতি হয়। ৮. ভিটামিন ‘বি’ জাতীয় খাবার থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে খুবই সহায়ক ভূমিকা পালন করে। ৯. আয়োডিন ও খনিজসমৃদ্ধ খাবার থাইরয়েডের সমস্যার জন্য অনেক বেশ উপকারী। তাই যেসব খাবারে এ উপাদানগুলো বেশি থাকে সেগুলো বেশি বেশি খেতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X