কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৫:২২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল হস্তান্তর করেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৮২২টি শূন্যপদের চাহিদার বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় ৪১ হাজার প্রভাষক/শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে চাহিদা সংগ্রহ, যোগ্যতা অনুসারে নিয়োগ সুপারিশের সমগ্র প্রক্রিয়া অধিক স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সম্পন্ন করা হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করবে। আর নিয়োগপত্র হাতে পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে প্রার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

যেভাবে ফলাফল দেখবেন

নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ সেবা বক্সে অথবা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। লগইন করতে হবে স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে। একইভাবে প্রতিষ্ঠানপ্রধানরাও তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠানের নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন।

এনটিআরসিএ জানিয়েছে, টেকনিক্যাল কারণে কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান এসএমএস না পেলেও ওয়েবসাইটের ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ সেবা বক্স থেকে ফলাফল জানা যাবে।

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X