মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

ডিপিডিসিতে চাকরির সুযোগ, বেতন ৫১ হাজার

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এ প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চুক্তি ভিত্তিতে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর)

পদসংখ্যা: ১৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)/ইন্টারন্যাশনাল বিজনেস/অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ইন্টারন্যাশনাল রিলেশনস/অর্থনীতি/আইন/গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা এইচআর/ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)/ইন্টারন্যাশনাল বিজনেস/অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিষয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনের সব স্তরে জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেলে অন্তত ৩.০ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা। এ ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বছরে একটি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াত ভাতার সুবিধা আছে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ২০২৩ সালের ৩১ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

চাকরির ধরন: এক বছরের প্রবেশনকালসহ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে আবেদন করতে হবে। এই লিংকে আবেদনপ্রক্রিয়া জেনে নিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X