

চাকরি দিচ্ছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘এমআইএস, অ্যানালাইটিকস ও রিপোর্টিং (অফিসার টু সিনিয়র প্রিন্সিপাল অফিসার)’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৬ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। বেতন ৩২ থেকে ৬০ হাজার টাকা।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক পিএলসি
বিভাগের নাম: ক্রেডিট কার্ড
পদের নাম: এমআইএস, অ্যানালাইটিকস ও রিপোর্টিং (অফিসার টু সিনিয়র প্রিন্সিপাল অফিসার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান
অভিজ্ঞতা: ২ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: ৩০,০০০-৬০,০০০ টাকা
বয়সসীমা: ২৫-৬০ বছর
সূত্র: বিডিজবস ডটকম
আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।