কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১০:৪৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি সংসদে

পুরোনো ছবি
পুরোনো ছবি

জাতীয় সংসদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি উত্থাপন করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবুল। মঙ্গলবার (৪ জুলাই) সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।

বিশ্বের উন্নত দেশগুলোতে ৩৫, ৪০, ৫৫ এমনকি ৫৯ বছর পর্যন্ত চাকরির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এটা একেবারে নিম্নপর্যায়ে আছে। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা লাঘব হবে।

সংসদ সদস্য বাবলু বলেন, এখন আমাদের গড় বয়সসীমা ৭০ বছরের বেশি। আমাদের কর্মক্ষমতা বেড়েছে। কর্মক্ষমতার স্থায়িত্বও বেড়েছে। আমাদের ছাত্র-যুবক সমাজের বিভিন্ন কারণে চাকরির বয়সসীমা ৩০ বছর পার হয়ে যায়। ছাত্রসমাজের বড় একটা অংশ আছে। আমাদের চাকরির বয়সসীমা উন্নত দেশের মতো পরিপূর্ণ অনুকরণীয় না হোক, আংশিক করা হোক। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা দূর হবে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে দেশে বেশ কিছুদিন ধরেই আন্দোলন হচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাবি নাকচ করে দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

১০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

১১

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

১২

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১৩

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১৪

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১৫

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১৬

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

১৭

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১৯

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

২০
X