কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

১০ ব্যাংকের পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ

পুরোনো ছবি
১০ ব্যাংকের পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ২ হাজার ৭৭৫টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’–এর ২ হাজার ৭৭৫টি শূন্য পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ৮ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। দশম গ্রেডের এই পদের জব আইডি ১০১১৮১।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবেন না। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে।

এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১০

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১১

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১২

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৩

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৪

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৫

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৬

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৭

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৮

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৯

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

২০
X