শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৭:০২ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২২০: সুইডেন লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয়। ১৫৪৯: ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৭৯৬: ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়। ১৮১৫: নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন। ১৮৬৪: জেনেভায় রেডক্রস গঠিত হয়। ১৯০৬: বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক বন্দেমাতরম প্রথম প্রকাশিত হয়। ১৯৪৯: ইকুয়েডরে প্রবল ভূকম্পনে ১০ হাজার লোকের মৃত্যু। ১৯৫৫: জেনেভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু। ১৯৬৭: দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮: দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষণা।

জন্ম

১৭৩২: জার্মান ব্যাকরণবিদ ও ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেলুং। ১৯০১: সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত ও নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী আর্নেস্ট লরেন্স। ১৯১০: মার্কিন অভিনেত্রী সিলভিয়া সিডনি। ১৯২৮: ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক বিলায়েত খাঁ। ১৯৩০: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বেগম ফজিলাতুন নেছা। ১৯৩৭: মার্কিন অভিনেতা ও পরিচালক ডাস্টিন হফম্যান। ১৯৫১: মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক এবং মিশরের পঞ্চম প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি। ১৯৮১: সুইস পেশাদারি টেনিস খেলোয়াড় ও ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম রজার ফেদেরার। ১৯৯০: নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন।

মৃত্যু

১৮২৪: জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক এবং সাংস্কৃতিক ভাষাতত্ত্বের জনক ফ্রিডরিশ আউগুস্ট ভোলফ। ১৯৭৫: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়। ২০০৯: বিশিষ্ট বাঙালি গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১০

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১১

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১২

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১৩

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৪

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X