কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ

১১ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

প্রতীকী ছবি। গ্রাফিক্স কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ সোমবার, ১১ নভেম্বর। ইতিহাসের এই দিনে কী ঘটেছিল একনজরে দেখে নেওয়া যাক।

ঘটনাবলি : ১৪৯৮ - পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমুদ্র অভিযান শুরু হয়।

১৭৯৩ - শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।

১৮৬৬ - কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯১৮ - মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ফ্রান্স দখল করে।

১৯৫২ - ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিতি হয়।

১৯৫৩ - পোলিও রোগের ভাইরাস আবিস্কৃত হয়।

১৯৬৬ - এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।

১৯৬৮ - মালদ্বীপের প্রজাতন্ত্র গঠিত হয়।

১৯৭০ - ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ - বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।

১৯৮২ - দক্ষিণ লেবাননে ঘাঁটি গেড়ে বসা ইহুদীবাদী ইসরাইলের সেনা কমান্ডের সদর দফতরে শহীদ আহমাদ কাসির ভয়াবহ বোমা হামলা চালান।

১৯৮৯ - বার্লিন প্রাচীর ভেঙে ফেলার কাজ শুরু হয়।

১৯৯১ - কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।

১৯৯৫ - মানবাধিকার লংঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্য বাতিল করা হয়।

১৯৯৬ - বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জন্ম :

১৪৯৩ - পারাচেলসুস, সুইস জার্মান চিকিৎসক, উদ্ভিদবিদ ও জ্যোতিষী।

১৭৪৩ - কার্ল পিটার থাউনবেরগ, সুইডিশ উদ্ভিদবিদ, পতঙ্গবিশারদ ও মনোবৈজ্ঞানিক।

১৭৭১ - আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশা জন্ম গ্রহণ করেন।

১৮২১ - ফিওদোর দস্তয়েভ্‌স্কি, তিনি ছিলেন বিখ্যাত রুশ সাহিত্যিক।

১৮৬৪ - আলফ্রেড হারমান ফ্রিয়েড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও সমাজ কর্মী।

১৮৭২ - সঙ্গীতজ্ঞ আবুল করিম খান সাহেব সঙ্গীতরত্ন।

১৮৮৫ - ইংরেজ সাহিত্যিক ডি.এইচ লরেন্স।

১৮৮৮ - মাওলানা আবুল কালাম আজাদ, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।

১৯০১ - সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভ।

১৯০৭ - কবি সুফী মোতাহার হোসেন।

১৯০৮ - কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র।

১৯১৪ - হাওয়ার্ড ফাস্ট, তিনি ছিলেন আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

১৯২৮ - হুমায়ূন রশীদ চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।

১৯২৮ - মেক্সিকান ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেস।

১৯৩৯ - আব্দেল মাজিদ লাখাল, তিনি ছিলেন তিউনিশিয়ার অভিনেতা ও পরিচালক।

১৯৬৪ - অ্যালিসন ডোডয়, তিনি ছিলেন আইরিশ মডেল ও অভিনেত্রী।

১৯৭৪ - লিওনার্ডো ডিক্যাপ্রিও, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৭৭ - মানিশ, তিনি সাবেক পর্তুগালের ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৩ - ফিলিপ লাম, তিনি জার্মান ফুটবলার।

১৯৯০ - জরজিনিও ওয়িজনাল্ডুম, তিনি ডাচ ফুটবলার।

মৃত্যু :

১০২৮ - কনস্ট্যান্টিন অষ্টম, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।

১৮২৩ - অর্থনীতিবিদ ডেভিট রিকার্ডো।

১৯৪৮ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ।

১৮৫৫ - সারেন কিয়েরকেগর, তিনি ছিলেন ডেনীয় দার্শনিক ও তাত্ত্বিক।

১৯১৯ - পাভেল খিস্ট্যাকভ, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী ও শিক্ষক।

১৯২৩ - সমাজসেবক রাজনীতিক লেখক আশ্বিনীকুমার দত্ত।

১৯৭১ - সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ।

১৯৭৩ - আর্টটুরি ইলমারি ভিরটানেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রসায়নবিদ ও একাডেমিক।

১৯৮৭ - প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন।

১৯৯৯ - মোহাম্মদউল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

২০০৫ - পিটার ড্রুকের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, তাত্তিক ও শিক্ষাবিদ।

২০০৪ - ইয়াসির আরাফাত। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিলিস্তিন ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের ১ম প্রেসিডেন্ট।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X