কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৭:৫২ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

২০ নভেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ২০ নভেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৮১৫ - ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষর।

১৮১৮ - ভেনেজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৭ - ইউক্রেনকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।

১৯৪০ - হাঙ্গেরি ত্রিদলীয় চুক্তি স্বাক্ষরকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে অক্ষশক্তির অন্তর্ভুক্ত হয়।

১৯৪৫ - ন্যুরেমবার্গ আন্তর্জাতিক বিচারালয়ে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার শুরু।

১৯৬২ - সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ইলুশিন বোমারু প্রত্যাহার করতে সম্মত হলে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়।

জন্ম

১৭৫০ - টিপু সুলতান, ভারতীয় স্বাধীনতাকামী বীরপুত্র। (মৃ. ০৪-০৫-১৭৯৯)

১৮৩৭ - লিউনি ওয়াটার ম্যান, ফাউন্টেন পেন বা ঝরনা কলমের আবিষ্কর্তা মার্কিন বিজ্ঞানী।

১৮৫৮ - সেলমা লাগেরল্যোফ, নোবেলজয়ী সুইডিশ লেখিকা।

১৮৭৩ - উইলিয়াম কোবলেন্টজ, আমেরিকান পদার্থবিদ।

১৮৮৯ - এডউইন হাবল, মার্কিন জ্যোতির্বিদ।

১৯০১ - ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা প্রখ্যাত ভারতীয় সাবেক কুম্ভ মেলার প্রেসিডেন্ট বাঙালি নিম্বার্ক সম্প্রদায়ের যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। (মৃ. ১৯৮৩)

১৯১৫ - হু ইয়াওবাং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব।

১৯২০ - বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতিমান অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়। (মৃ. ০৫-০৭-১৯৭৩)

১৯২৩ - নাদিন গার্ডিমার, দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী সাহিত্যিক।

১৯৩২ - সুফিয়া আহমেদ, বাংলাদেশি শিক্ষাবিদ ও ভাষাসৈনিক। (মৃ. ০৯-০৪-২০২০)

১৯৬৩ - টিমোথি গাওয়ারস, ফিল্ডস মেডেল বিজয়ী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক।

মৃত্যু

১৯১০ - লিও তলস্তয়, খ্যাতিমান রুশ লেখক। (জ. ২৮/০৮/১৮২৮)

১৯৩৯ - দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার। (জ. ০৩/১১/১৮৬৬)

১৯৮৪ - কবি ফয়েজ আহমদ।

১৯৯৯ - আমিন্‌তোরে ফান্‌ফানি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৯৯ - সুফিয়া কামাল, বাংলাদেশের প্রথিতযশা কবি, লেখক ও নারীবাদী। (জ. ২০/০৬/১৯১১)

২০১০ - মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।

২০২২ - কলকাতার সিরিয়ালে বেশ পরিচিত মুখ ঐন্দ্রিলা শর্মা। (জ. ১৯৯৮)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ১১ নাগরিক আটক

জুবাইদা রহমানকে সামনের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

জাতিসংঘে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বৈঠক, পাশে দাঁড়াল চীন-রাশিয়া

৪৮ বছর পর বাস্তবায়নের পথে শহীদ জিয়ার উদ্যোগ

এসেছে বিস্ফোরক, মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

বিভ্রান্তি ছড়িয়ে মাদ্রাসা শিক্ষার সুনাম ক্ষুণ্ন করা যাবে না: ইফা ডিজি

শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় ৪০ মৃত্যুর দুই দশক: আজও তাড়া করে দুঃসহ স্মৃতি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

১০

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

১১

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

১২

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

১৩

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

১৪

কমছে পানি, খাগড়াছড়িতে উন্নতির পথে বন্যা পরিস্থিতি

১৫

এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

১৬

চোর অপবাদে ভাইদের শাবলের আঘাতে প্রাণ গেল মামুনের 

১৭

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

১৮

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

১৯

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

২০
X