মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি। ছবি: সংগৃহীত
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি। ছবি: সংগৃহীত

ইরান সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। শনিবার (১৮ জুলাই) প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩ মাস পর এবারই প্রথম সৌদি ভূখণ্ডে সরাসরি এমন হামলা চালাল তেহরান।

অ্যাক্সিওসের এক প্রতিবেদক মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছিল ইরান।

তবে সর্বশেষ হামলায় কোন মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল, হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, শনিবার সকালে দেশটির গুরুত্বপূর্ণ একটি তেল স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার বরাতে গালফ নিউজ জানায়, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হামলার শিকার স্থাপনাটি খালি করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার কাজ চলছে।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X