কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় জানাজার সময় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৪

নিহত ফিলিস্তিনিদের জানাজা পড়ছেন স্থানীয় ফিলিস্তিনিরা। পুরোনো ছবি
নিহত ফিলিস্তিনিদের জানাজা পড়ছেন স্থানীয় ফিলিস্তিনিরা। পুরোনো ছবি

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন একটি জানাজায় অংশ নেওয়ার সময় ড্রোন হামলার শিকার হন। খবর আল জাজিরার।

হামাসের সঙ্গে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় জানাজার সময় ইসরায়েলি ড্রোন হামলায় আটজন নিহত হন। আল-আওদা হাসপাতালের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহমাদ ইয়াসিন মসজিদের বাইরে একটি জানাজা শুরু হওয়ার অপেক্ষায় থাকা মানুষের ওপর ড্রোনটি হামলা চালায়। একই এলাকায় দিনের শুরুতে হওয়া আরেকটি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজাকে কেন্দ্র করে স্থানীয়রা সেখানে অবস্থান করছিল।

আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, যুদ্ধবিরতির কোনো বাস্তবতা এখানে দেখা যাচ্ছে না। মসজিদ থেকে বের হওয়ার পর জানাজায় অংশ নেওয়া মানুষের ওপর সরাসরি ড্রোন হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সেনাবাহিনী দাবি করেছে তারা মধ্য গাজায় একটি সন্ত্রাসী সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে একই সঙ্গে তারা স্বীকার করেছে যে হামলায় নিরীহ মানুষ হতাহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে লঙ্ঘন করে ইসরায়েল নিরীহ বেসামরিক মানুষকে হত্যা ও আতঙ্কিত করে চলেছে। মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনেই এসব ঘটনা ঘটছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১০

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১১

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১২

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৩

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৪

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৫

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৬

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৮

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

২০
X