কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন তিনটি কাজ করলেই ফুসফুস হবে বিষমুক্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফুসফুস মেরুদণ্ডী প্রাণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। এর প্রধান কাজ হচ্ছে বাতাস থেকে অক্সিজেনকে রক্তপ্রবাহে নেওয়া এবং রক্তপ্রবাহ থেকে কার্বন ডাইঅক্সাইডকে বাতাসে নিষ্কাশন করা।

তবে দিন দিন শহরে দূষণ বৃদ্ধি, নিম্নমানের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা এবং দীর্ঘদিন ধরে ধূমপানের ফলে ফুসফুস সংক্রান্ত অনেক রোগ হয়ে থাকে।

ফুসফুসে সংক্রান্ত বেড়ে গেলে টিবি, অ্যাজমা, ফুসফুসের ক্যানসারের মতো মারাত্মক রোগ হতে পারে। তাই সুস্থ থাকতে হলে ফুসফুসকে সুস্থ রাখতে হবে। তবে এ ফুসফুসকে কীভাবে সুস্থ রাখা যায়? ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফুসফুসকে সুস্থ রাখা যায়-

ফুসফুসকে সুস্থ রাখার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় ইয়োগা বা যোগব্যায়াম করা। যোগব্যায়াম শুধু ফুসফুসকে ভালোই রাখে না, এর কার্যকারিতাও বাড়ায়।

প্রতিদিন যোগব্যায়াম অনুশীলনের ফলে ফুসফুসে অক্সিজেনের সরবরাহ বেড়ে যায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। এখন প্রশ্ন জাগতেই পারে ফুসফুস ভালো রাখতে কোন যোগব্যায়ামগুলো করবেন?

তিনটি যোগব্যায়াম রয়েছে যা নিয়মিত অনুশীলন করলে ফুসফুস শক্তিশালী এবং কার্যক্ষমতা বৃদ্ধি পায়। যোগব্যায়াম তিনটি হলো- বালাসন, বজ্রাসন এবং পবনমুক্তাসন। বালাসন: বালাসন করতে প্রথমে পা বাঁকিয়ে বজ্রাসনে বসতে হবে। এরপরে, নিজেদের উভয় হাত উপরে নিতে হবে এবং সামনে বেঁকে যেতে হবে। এরপর নিজেদের হাতের তালু মেঝেতে রেখে মাটির দিকে মাথা নিচু করতে হবে। এই আসনটি করলে ওজনও কমে। এর সঙ্গে শরীরের ব্যথা ও মানসিক চাপও দূর হবে।

পবনমুক্তাসন: পবনমুক্তাসন করতে কেবল নিজেদের পিঠের ওপর শুয়ে থাকতে হবে এবং পা একসঙ্গে সোজা করতে হবে। এরপর নিজেদের ডান হাঁটু বুকের কাছে নিতে হবে। এ অবস্থাতেই গভীর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে হাঁটু শক্ত করে ধরে রাখতে হবে। হাত দিয়ে হাঁটু ঠিকমতো ধরলে বুকে কিছুটা চাপ অনুভব হবে, যা স্বাভাবিক। এবার শ্বাস ছাড়তে হবে এবং হাঁটু শিথিল করতে হবে। এবার বাম পা দিয়ে পুরো প্রক্রিয়াটি এভাবে করে যেতে হবে। একবার এক পা দিয়ে, তারপর দুই পা দিয়ে করতে হবে।

বজ্রাসন: এই আসনটি করার জন্য নিজেদের হাঁটু পিছনে দিকে বাঁকাতে হবে। এর পরে মাথা, ঘাড় এবং মেরুদণ্ড একটি সরল রেখায় রেখে বসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

ছাত্রীনিবাসে নারী মেট্রোনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

১০

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

১১

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

১২

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১৩

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১৪

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

১৫

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

১৬

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৭

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১৮

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১৯

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

২০
X