কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

১৯ আগস্ট : ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ১৯ আগস্ট। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৩১তম (অধিবর্ষে ২৩২তম) দিন। বছর শেষ হতে আরও ১৩৪ দিন বাকি রয়েছে।

অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৫৭ - কলকাতার পুরনো টাঁকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেন। ১৯১৬ - রুমানিয়া মিত্রশক্তিদের সঙ্গে মৈত্রীচুক্তি স্বাক্ষর করে এবং পুরস্কারস্বরূপ তাকে বুকোভিনা, ত্রান্সিলভানিয়া এবং বানাত দেওয়ার কথা বলা হয়। ১৯৩৯ - কলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৪০ - সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে বিতাড়িত করা হয়। ১৯৪৪ - প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়। ১৯৯১ - গানাদি ইয়ানাউফের নেতৃত্বে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।

জন্ম: ১৬৩১ - ইংরেজ কবি জন ড্রাইডেন। ১৯৩৫ - সাহিত্যিক-চলচ্চিত্রকার জহির রায়হান। ১৮৭১ - বিমানের নকশা উদ্ভাবনকারী রাইট ভ্রাতৃদ্বয়ের অরভিল রাইট। ১৯৪৬ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি উইলিয়াম জেফারসন ক্লিনটন। ১৯৬৯ - মার্কিন অভিনেত ম্যাথু পেরি। ১৯৯৬ - এ আর ফারুক, লেখক, সাংবাদিক। ১৯৭৩ - কার্ল বাফিন, নিউজিল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু খ্রিস্টাব্দ ১৪ - আউগুস্তুস, রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট। ১৬৬২ - ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক। ১৯২৩ - ভিলফ্রেদো পারেতো, ইতালীয় শিল্পপতি, প্রকৌশলী, অর্থনীতিবিদ এবং দার্শনিক। ১৮৮৭ - পুরাতত্ত্ববিষয়ক রচনার জন্য খ্যাতিমান লেখক রামদাস সেন। ১৯৩৬ - ফেদেরিকো গারসিয়া লোরকা, আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি। ১৯৬৩ - মৌলভি তমিজউদ্দিন খান, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। ১৯৬৮ - জর্জ গ্যামফ, ইউক্রেনীয় পদার্থবিজ্ঞানী এবং বিশ্বতত্ত্ববিদ। ১৯৭৬ - কেন ওয়াডসওয়ার্থ, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৮৬ - হারমায়োনি ব্যাডলি, ইংরেজ অভিনেত্রী। ১৯৯৩ - উৎপল দত্ত, বাংলা গণনাট্য আন্দোলনের সময়কার বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার। ১৯৯৪ - লিনাস পাউলিং, আমেরিকান বিশ্ববিখ্যাত রসায়নবিদ। ২০০৩ - সেরগিও ভিয়েরা দ মেলো ব্রাজিলের জাতিসংঘের কূটনীতিক ও মানবিক কর্মী। ২০১২ - টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ২০১৩ - আবদুর রহমান বয়াতী, বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোকসংগীত শিল্পী। ২০২১ - জুনায়েদ বাবুনগরী, দেওবন্দি ইসলামি পণ্ডিত, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির

ছুটি ও অন্যান্য বিশ্ব আলোকচিত্র দিবস ৷ বিশ্ব মানবতা দিবস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার চরম হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১০

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১১

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১২

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৩

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৬

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৭

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৯

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

২০
X