

জনবল নেবে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ২টি পদে ৬৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। এসএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
পদের বিবরণ
আবেদন শুরু: ১১ জুন ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৬, বিকেল ৪টা
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: গাইবান্ধা
বয়স: ১১ জুন ২০২৬ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।