বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

‘দ্য ওডিসি’র একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
‘দ্য ওডিসি’র একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ব্রিটিশ ও আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানকে বরাবরই হলিউডের মাস্টারমাইন্ড বলা হয়। নোলানের আসন্ন মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে তুমুল উন্মাদনা। আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তির অপেক্ষায় আছে ঐতিহাসিক কাহিনিতে নির্মিত সিনেমাটি। মুক্তির আগে এর প্রচারণায় কোনো কমতি রাখছেন না নির্মাতারা।

সিনেমাটির ফার্স্ট রিলিজ বা প্রাথমিক প্রদর্শনী দেখে সমালোচক ও সিনেমা বিশেষজ্ঞদের চোখ ছানাবড়া। তাদের ভাষ্য- এটি কেবল একটি সিনেমা নয়, বরং নোলানের ক্যারিয়ারের এক যুগান্তকারী সৃষ্টি। লন্ডনে সিনেমাটির প্রিমিয়ারের পর প্যারিস, মুম্বাই, নিউইয়র্ক, বেইজিং ও সিউলে জমকালো গ্লোবাল প্রেস ট্যুরে ঝড় তুলল সিনেমাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাপ্রেমীদের মধ্যে এখন শুধুই নোলানের এই উচ্চাভিলাষী ভিজ্যুয়ালের কথা মুখে মুখে ফিরছে। ‘নিখুঁত চলচ্চিত্র নির্মাণ’ বলে অনেক দর্শক প্রশংসায় পঞ্চমুখ। ‘দ্য ওডিসি’ দিয়ে নোলান নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবেন বলেই ধারণা। দুর্দান্ত কাস্টিং, চোখধাঁধানো ইফেক্টস আর বিশাল ক্যানভাস- সব মিলিয়ে হোমারের মহাকাব্যকে পর্দায় যেভাবে আনা হয়েছে, তা সবাইকে চমকে দেবে।

বিশাল পরিসরের প্রযোজনা, দুর্দান্ত ভিজ্যুয়াল এবং শক্তিশালী অভিনয়ের কারণে এ বছরের অন্যতম সেরা আকর্ষণ হতে যাচ্ছে ‘দ্য ওডিসি’। প্রায় তিন হাজার বছর পুরোনো হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্যকে নতুনভাবে বড় পর্দায় নিয়ে আসছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান। এতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, টম হল্যান্ডসহ একঝাঁক তারকা। ট্রয় যুদ্ধের পর ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার অভিযানের গল্পকে নোলানের নিজস্ব নির্মাণশৈলীতে তুলে ধরা হবে।

সিনেমার বিশালত্বের পাশাপাশি এর আবেগঘন পারফরম্যান্সও ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়। পেনেলোপি চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং টেলেমেকাস চরিত্রে টম হল্যান্ডের অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে। তবে সবাইকে ছাড়িয়ে লাইমলাইট কেড়ে নিয়েছেন রবার্ট প্যাটিনসন। খলচরিত্রে তার অভিনয় দেখে এক অনুরাগী লিখেছেন, ‘প্যাটিনসন পুরো শো ছিনিয়ে নিয়েছেন। পর্দায় তার চতুরতা আর খলনায়কোচিত চালবাজি দেখতে দারুণ লেগেছে!’

আইম্যাক্স ক্যামেরার নিখুঁত ব্যবহার সিনেমাটির কারিগরি দিককে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সিনেমাটির কিছু দৃশ্য সত্যিই মুভিভক্তদের চিত্তকে শিউরে তুলবে, যা নোলানের চেনা নির্মাণশৈলীতে এক নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে, প্রেক্ষাগৃহে এক নতুন ইতিহাস তৈরি করতে আসছে ‘দ্য ওডিসি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিখ্যাত সাহাবি হজরত আলীর (রা.) ১৫টি অনুপ্রেরণামূলক বাণী

দুর্নীতির অভিযোগে বরখাস্ত, হাইকোর্টের স্থগিতাদেশে আবারও দায়িত্বে কুবি রেজিস্ট্রার

হাওরে নৌকায় তরুণীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার যুবক

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

শয়তানকে পরাজিত করতে যে ১০ কাজ থেকে দূরে থাকা উচিত

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

সারাদেশে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

মেঘনায় ডুবল ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার

১০

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি?

১১

শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

১২

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

১৩

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

১৪

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

১৫

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

১৬

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

আর্জেন্টিনার কাছে হেরে যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিশর, কে সেই রেফারি

১৮

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

১৯

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

২০
X