বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আধুনিক যুদ্ধবিমান বিক্রি করলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়ে যাবে না। খবর সিএনএনের।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তুরস্কের বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রের প্রকৃত মিত্র নয়। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

নেতানিয়াহু বলেন, ‘তারা (তুরস্ক) যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে। এরদোয়ান মোটেও যুক্তরাষ্ট্রের জন্য কোনো আদর্শ মিত্র নন। তিনি আমার দেশ, একমাত্র ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দেন।’

তিনি আরও বলেন, তুরস্কের হাতে এ ধরনের উন্নত যুদ্ধবিমান তুলে দিলে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য নষ্ট হতে পারে। এ কারণে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন, যেন আঙ্কারার কাছে এফ-৩৫ বিক্রি না করা হয়।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলকে ‘মানবতার জন্য বোঝা’ বলে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের সমালোচনা করে নেতানিয়াহু বলেন, ‘এটি শান্তি ও স্থিতিশীলতার শক্তি নয়। তাদের হাতে আরও সামরিক সক্ষমতা তুলে দিলে আগ্রাসনের ঝুঁকি বাড়বে।’

বর্তমানে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির ওপর আগের নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেছেন।

তবে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের আলোচনা নাকচ করে নেতানিয়াহু বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখেন, আমি ইসরায়েলের স্বার্থ দেখি। বেশিরভাগ ক্ষেত্রেই এই দুই দেশের স্বার্থ একে অপরের সঙ্গে মিলে যায়।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়েও মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবেন বলে বিশ্বাস করেন। যদিও এ বিষয়ে তার সংশয় রয়েছে, তবুও তিনি ট্রাম্পকে সেই সুযোগ দিতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

শয়তানকে পরাজিত করতে যে ১০ কাজ থেকে দূরে থাকা উচিত

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

সারাদেশে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

মেঘনায় ডুবল ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি?

শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

১০

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

১১

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

১২

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৩

আর্জেন্টিনার কাছে হেরে যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিশর, কে সেই রেফারি

১৪

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

১৫

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

১৬

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

১৮

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

১৯

বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

২০
X