কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

২১ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৪৮ - কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট। ম্যানিফেস্টো তথা কমিউনিস্ট ইস্তেহার।

১৯০১ - সালে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। ১৯১৬ - জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্য দিয়ে ভাদুনের যুদ্ধ শুরু।

১৯৪৬ - বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।

১৯৫২ (৮ ফাল্গুন, ১৩৫৮) - বাংলা ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর ঢাকায় পুলিশের গুলি বর্ষণ। নিহত বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। ১৯৬৫ - মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী‌ ম্যালকম এক্স নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।

২০০০ - বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।

জন্ম

১৮১৫ - ফরাসি চিত্রশিল্পী ঝাঁ লুই এর্নেস্ট মাসোঁয়া।

১৮৭৬ - রুমানিও ভাস্কর কনস্তানতিন ব্রানকুসি।

১৮৭৮ - ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা জন্মগ্রহণ করেন।

১৮৯১ - নির্মলেন্দু লাহিড়ি বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা।

১৮৯৪ - শান্তিস্বরূপ ভাটনগর প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী ।

১৯২৭ -অশেষ প্রসাদ মিত্র, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।

১৯৩০ - গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার।

১৯৪৭- বিশ শতকের সত্তর দশকের পরবর্তী সময়ের খ্যাতনামা কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র।

১৯৪৭- মাসুদ পারভেজ সোহেল রানা, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৫০ - একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফ‌কির আলমগীর।

১৯৬১ - অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ।

১৯৭০ - মাইকেল স্লেটার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

মৃত্যু

১৬৭৭ - বারুক স্পিনোজা, একজন ওলন্দাজ দার্শনিক।

১৯৫২ - আব্দুস সালাম, রফিক, বরকত, জব্বার, ভাষা আন্দোলনের শহীদ ।

১৯৫৮ - ডানকান এডওয়ার্ডস, একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।

১৯৬৫ - মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী‌ ম্যালকম এক্স নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৬৮ - হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।

১৯৯৩ - অখিল নিয়োগী স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশু-সাহিত্যিক ও কবি।

২০১২ - শর্বরী রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর।

২০২২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X