বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৫ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে যেসব ঘটনা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যেসব ঘটনা ঘটেছিল। গ্রাফিক্স : কালবেলা
ইতিহাসের এই দিনে যেসব ঘটনা ঘটেছিল। গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ সোমবার, ১১ সেপ্টেম্বর। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩০৪ - তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল মনোনীত হন। ১৮৫৩ - প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়। ১৮৭৫ - সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়। ১৮৯৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহাধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। শুরু করেছিলেন এইভাবে- আমেরিকার ভাইবোনেরা। দর্শকরা তার গুণমুগ্ধ হয়ে পড়েন। ১৮৯৫ - বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়। ১৯০৯ - ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন। ১৯২৬ - কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৯৪৮ - নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার। ১৯৭০ - আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ - চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে। ২০০১ - মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুইটি ও পেন্টাগনে ১টি উগ্রবাদীর সালাফিবাদ জঙ্গি সংগঠন - আল কায়েদা সন্ত্রাসী বিমান হামলায় আঘাত করে এবং ৩০০০ এর অধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। এ ছাড়া আর একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেন্সিলভেনিয়ায় ভূপাতিত হয়। ২০০৭ - প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়। ২০১৫ - ‎মক্কা ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে, যার ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।

জন্ম

১৮৪৯ - উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৮৬২ - ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার। (মৃ.০৫/০৬/১৯১০) ১৮৭৭ - জেমস জিন্স, ৩/৩৩ প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক। ১৮৮৫ - ডেভিড হারবার্ট লরেন্স, ইংরেজ সাহিত্যিক। (মৃ.০২/০৩/১৯৩০) ১৮৯৫ - বিনোবা ভাবে, ভারতে অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক। (মৃ.১৫/১১/১৯৮২) ১৯০৭ - কবি সুফী মোতাহার হোসেন। ১৯০৮ - বিনয় বসু, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী। (মৃ.১৩/১২/১৯৩০) ১৯১১ - লালা অমরনাথ, ভারতীয় ক্রিকেটার। (মৃ.২০০০) ১৯২৪ - তাপস সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী। (মৃ.২৮/০৬/২০০৬) ১৯৫০ - শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশি চিত্রশিল্পী। ১৯৫৩ - শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক। ১৯৬৯ - কনক চাঁপা, বাংলাদেশি কণ্ঠশিল্পী। ১৯৭০ - কালিকাপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লোকসংগীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক। (মৃ.০৭/০৩/২০১৭)

মৃত্যু

১৮২৩ - ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ। ১৯৪৮ - মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা। (জ.২৫/১২/১৮৭৬) ১৯৫৮ - রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি। ১৯৭১ - নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনায়ক। ১৯৮৭ - মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি। (জ.২৬/০৩/১৯০৭) ১৯৮৭ - মণিকুন্তলা সেন, প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

চীনে ভূমিধসে নিহত ২১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

রাঙামাটিতে পাহাড় ধস, খোলা হয়েছে ২১২ আশ্রয়কেন্দ্র 

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে বিষ্ণোই গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ২৪

রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর

১০

তথ্য চাইতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

১১

রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

১২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

১৩

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৪

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

১৫

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

১৬

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

১৭

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

১৮

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিশরের কোচ

১৯

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

২০
X