শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৪:২৭ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

২০১৫ সালে ছেলে ইয়াইর সঙ্গে নেতানিয়াহু।
২০১৫ সালে ছেলে ইয়াইর সঙ্গে নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন বলে দাবি করেছে ইসরায়েলি দৈনিক হারেৎজ। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় দেড় বছর ধরে তিনি সরকারি নথিতে ‘ইয়োনাতান হান’ নামে নিবন্ধিত রয়েছেন।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে বিষয়টি জানা গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করসংক্রান্ত নথিতে তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। তবে চলতি বছরের নথিতে একই পরিচয় নম্বরের বিপরীতে ‘ইয়োনাতান হান’ নাম দেখা গেছে। সেখানে ঠিকানা হিসেবে ‘বালফোর ০’ উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সমালোচনা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বাড়তে থাকা রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপের মধ্যেই এই নাম পরিবর্তনের তথ্য সামনে এসেছে। তবে ইয়াইর কেন নাম পরিবর্তন করেছেন, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে ইয়াইর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে তার ব্যবসায়িক কর্মকাণ্ড এবং বিভিন্ন বিতর্কের কারণে আলোচনায় আসেন। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির একাধিক মামলার পাশাপাশি গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এটি নেতানিয়াহু পরিবারের প্রথম নাম পরিবর্তনের ঘটনা নয়। ইয়াইরের ভাই অ্যাভনারও কয়েক বছর আগে নিজের নাম পরিবর্তন করেছিলেন। এছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুও যুক্তরাষ্ট্রে বসবাসের সময় ‘বেন নিতাই’ নামে পরিচিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১০

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১১

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১২

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৩

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৪

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X