কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শিক্ষক সাজু

ক্যান্সার আক্রান্ত শিক্ষক সফিকুল সাজু। পুরোনো ছবি
ক্যান্সার আক্রান্ত শিক্ষক সফিকুল সাজু। পুরোনো ছবি

শিক্ষকতা তার পেশা, আর মানুষের পাশে দাঁড়ানো ছিল তার নেশা। শিক্ষার্থীদের তিনি আগলে রেখেছেন নিজের সন্তানের মতো। শিক্ষা, সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক, রক্তদান কিংবা অসহায় মানুষের সহায়তা-যেখানেই মানুষের প্রয়োজন, সেখানেই ছিল তার নিরলস পদচারণা। অথচ আজ সেই মানুষটিই জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে সমাজের সহমর্মিতা ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো- তার দুটি ছোট সন্তান এখনো বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার অপেক্ষায়। ছয় বছর বয়সী কন্যা নভেরা সাদমীন নার্সারিতে পড়ে এবং সাড়ে চার বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজ প্লে শ্রেণির শিক্ষার্থী। তাদের মা একজন গৃহিণী। শিক্ষকতার চাকরিই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস।

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. সফিকুল ইসলাম সাজু বর্তমানে অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ক্যান্সারে আক্রান্ত। ৩৫তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের এই শিক্ষক দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন।

১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। ২০০৪ সালে চরবাটা সওদাগর হাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬ সালে সৈকত সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

শিক্ষাজীবন থেকেই তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সুবর্ণচরের শিক্ষাবিস্তারে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতাদের একজন এবং হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুবর্ণচরের শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ মানুষ। পাশাপাশি বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রক্তদান কর্মসূচি এবং অসহায় মানুষের সেবায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করেছেন।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে। পরিবারের ভাষ্য অনুযায়ী, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগটির জটিলতা সম্পর্কে মতামত দিয়েছেন।

উন্নত চিকিৎসার সম্ভাবনা যাচাই করতে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছেও তার চিকিৎসা-সংক্রান্ত নথি পাঠানো হয়েছে। চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে আরও বিশেষায়িত মূল্যায়ন প্রয়োজন হতে পারে।

বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হলেও তার ওজন নেমে এসেছে মাত্র ৪১ কেজিতে।

পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ভারত বা থাইল্যান্ডে নিতে হতে পারে। এ জন্য প্রয়োজন হতে পারে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা, যা তাদের পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।

একজন শিক্ষক শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেন না, তিনি গড়ে তোলেন একটি প্রজন্ম, আলোকিত করেন একটি সমাজ। সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম সাজু সারাজীবন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। আজ তার জীবন রক্ষার সংগ্রামে সমাজের বিত্তবান ব্যক্তি, কর্পোরেট প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া একান্ত প্রয়োজন।

সহায়তা পাঠানোর ঠিকানা

ব্যাংক হিসাব

নাম: MD. SAFIKUL ISLAM

ব্যাংক: Sonali Bank, Kalamunsi Bazar Branch, Kabirhat, Noakhali

হিসাব নম্বর: 3814101012672

রাউটিং নম্বর: 200751270

মোবাইল ব্যাংকিং

বিকাশ (Personal): 01701300500

নগদ (Personal): 01701300500

একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে বাঁচানোর এই মানবিক উদ্যোগে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছে তার পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা, আর বিলম্ব করবেন না: আসিফ নজরুল

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে এবার মুখ খুললেন স্কালোনি

মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট 

জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

১০

যে ৫ লক্ষণ দেখেই বুঝতে পারবেন মাছ তাজা কি না

১১

পাটগ্রাম সীমান্তে ৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা

১২

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

১৩

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর ‘মিশরীয়’ হ্যাকারদের দিকে

১৪

৬৮ বছর পর বিশ্বকাপে এমন নজির গড়ল স্পেন

১৫

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল কিশোর জিহাদ

১৬

ফুটবলকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার

১৭

ডিমের যৌক্তিক বিক্রয়মূল্য নির্ধারণ ও পোল্ট্রি খামারিদের ডিজিটাল ডাটাবেজ চালুর দাবি 

১৮

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

১৯

বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি

২০
X