কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলছে নভেম্বর মাস। শীত আসার জানান দিচ্ছে চারাদিকে। আর শীত এলেই অনেকেই সর্দি-কাশি, ত্বকের শুষ্কতা বা অলসতায় ভোগেন। ঠান্ডা আবহাওয়া যেমন আরামদায়ক, তেমনি শরীরের জন্য চ্যালেঞ্জও বটে। তাই শীতে সুস্থ থাকতে হলে একটু বাড়তি যত্ন আর সচেতনতা দরকার হয়।

বিশেষজ্ঞদের মতে, কিছু ছোট অভ্যাস বদলেই সারাটা শীত কেটে যেতে পারে বেশ ভালোভাবে। চলুন দেখে নিই শীতে ফিট ও প্রাণবন্ত থাকার ৭টি সহজ উপায়।

স্বাস্থ্যকর খাবার খান

শীতে শরীর গরম রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খুবই জরুরি। খাদ্যতালিকায় রাখুন গোটা শস্য, মাছ, মুরগি, ডিম, বাদাম, বীজ, দুধ, ভেষজ ও মশলা। প্রচুর শাকসবজি ও তাজা ফল খান। ভিটামিন সি সমৃদ্ধ খাবার— যেমন কমলা, লেবু, পেয়ারা— শরীরের ইমিউন সিস্টেম শক্ত রাখে।

নিয়মিত ব্যায়াম করুন

শীতের সকালে অলস লাগতে পারে, কিন্তু শরীরচর্চা একদম বন্ধ করবেন না। প্রতিদিন হাঁটুন, যোগব্যায়াম করুন বা হালকা অনুশীলন করুন। এতে শরীর গরম থাকবে, মন ভালো থাকবে এবং ঠান্ডা-জ্বরের মতো মৌসুমী অসুখ থেকেও রক্ষা পাবেন।

পর্যাপ্ত পানি পান করুন

শীতে অনেকেই পানি কম খান, যা একদম ঠিক নয়। শরীর ঠিক রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। এটি শরীর থেকে টক্সিন বের করে দেয়, কোষে পুষ্টি পৌঁছাতে সাহায্য করে এবং ত্বককেও আর্দ্র রাখে।

ত্বকের যত্ন নিন

শীতে ত্বক শুকিয়ে যায়, ঠোঁট ফেটে যায়, এমনকি গোড়ালি ফাটতেও পারে। তাই প্রতিদিন ময়েশ্চারাইজার ও লিপ বাম ব্যবহার করুন। বাইরে বের হলে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

ভালো ঘুম দিন

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে ঘুম খুব গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমায়, শরীরের শক্তি ফেরায় এবং সারাদিন আপনাকে সতেজ রাখে।

রোদে কিছুক্ষণ থাকুন

শীতের মৃদু রোদ শরীরের জন্য উপকারী। প্রতিদিন কিছুক্ষণ রোদে বসলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড়, ইমিউন সিস্টেম ও মন ভালো রাখার জন্য দরকারি।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন

শীতে হাঁপানি, ফ্লু, গলা ব্যথা বা জয়েন্টে ব্যথার মতো সমস্যা বাড়তে পারে। তাই সময়মতো ডাক্তার দেখানো ও স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। এতে শরীরের অবস্থা সম্পর্কে আগে থেকেই জানা যায় এবং ঝুঁকি কমে।

শীত উপভোগ করুন, তবে নিজের যত্ন নিন। সামান্য সচেতনতা আর স্বাস্থ্যকর অভ্যাসই আপনাকে রাখবে উষ্ণ ও সুস্থ পুরো মৌসুমজুড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজম খানের মৃত্যুবার্ষিকী আজ, শিল্পীর স্মরণে বিশেষ আয়োজন

টকশোতে যুক্তিতর্কে না পারলে বলে রাশেদ খাঁন ‘নব্য বিএনপি’

১৭ জনকে পুশইনের চেষ্টা, শূন্য রেখায় আটকে দিল বিজিবি

কারাজীবনে ‘গাদিরে খুম’ ঘিরে আইভীর বিশেষ প্রার্থনা, কী এটি

এনএও প্রতিবেদনে তথ্য প্রকাশ / রয়্যাল লজের কটেজ সাব-লেট দিয়েছিলেন প্রিন্স অ্যান্ড্রু

তিন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা

জন্মদিনে নির্বাচনের ঘোষণা / নায়ক থেকে নেতা হওয়ার পথে কায়েস আরজু

সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর : মুক্তিযুদ্ধমন্ত্রী

চুক্তি হলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই ট্রাম্পের

ব্রেকআপের জেরে অফিসে ঢুকে নারী সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

১০

পদ্মায় বাসডুবি / যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম বাস্তবায়নে হতাহত নেই : নৌ মন্ত্রণালয়

১১

সাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি মারা গেছেন

১২

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

১৩

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১৪

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

১৫

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

১৬

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

১৭

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

১৮

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

১৯

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

২০
X