কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

খালি পেটে যে ৩ খাবার খেলে হতে পারে বিপদ!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালে খালি পেটে অনেক সময়ই আমরা তাড়াহুড়ো করে কিছু খেয়ে ফেলি— কেউ কফি, কেউ আবার টক ফল। কিন্তু জানেন কি, কিছু খাবার খালি পেটে খেলে শরীরের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়?

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও হেপাটোলজিস্ট ডা. শুভম বাৎস্য জানিয়েছেন, এমন তিন ধরনের খাবার আছে যা কখনোই খালি পেটে খাওয়া ঠিক নয়। এগুলো অন্ত্রে প্রদাহ, অ্যাসিডিটি ও হজমের সমস্যা তৈরি করতে পারে।

চলুন জেনে নিই সেই খাবারগুলো এবং খালি পেটে কী খাওয়া উচিত।

খালি পেটে যেসব খাবার এড়িয়ে চলা উচিত

সাইট্রাস ফল (কমলালেবু, লেবু ইত্যাদি) : টকজাতীয় বা সাইট্রাস ফল যেমন কমলালেবু, লেবুর শরবত বা আনারস- এসব খাবারে প্রচুর অ্যাসিড থাকে। খালি পেটে এগুলো খেলে অন্ত্রের আস্তরণে জ্বালাপোড়া ও অ্যাসিডিটি হতে পারে।

ব্ল্যাক কফি : অনেকেই দিনের শুরু করেন এক কাপ ব্ল্যাক কফি দিয়ে, কিন্তু এটি খালি পেটে খাওয়া একদমই ঠিক নয়। কফি পেটে ‘অ্যাসিড শক’ তৈরি করে, ফলে গ্যাস, জ্বালাপোড়া ও অস্বস্তি বাড়ে।

মসলাদার খাবার : খালি পেটে মসলাদার খাবার খেলে পেটের আস্তরণে প্রদাহ ও জ্বালা সৃষ্টি হয়। নিয়মিত এভাবে খেলে অন্ত্রের সমস্যা ও হজমের গোলমাল হতে পারে।

খালি পেটে কী খাবেন

ডা. শুভমের পরামর্শ অনুযায়ী, খালি পেটে এমন কিছু খাওয়া উচিত যা অন্ত্রের জন্য হালকা, পুষ্টিকর ও শক্তি দেয়। যেমন— ভেজানো বাদাম, ওটস, একটি কলা, একটি আপেল বা দুটি সেদ্ধ ডিম।

এসব খাবার হজমে সাহায্য করে, পেটের স্বাস্থ্যের যত্ন নেয় এবং সারাদিন শক্তি জোগায়।

তাই সকালে খালি পেটে কী খাচ্ছেন, সে ব্যাপারে একটু সচেতন থাকুন। ছোট্ট কিছু পরিবর্তনই রাখতে পারে আপনার অন্ত্র ও সারাদিনের শক্তিকে অনেক ভালো।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X