কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রাউটারের মাসিক বিদ্যুৎ খরচ জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল ঘরে ইন্টারনেট সংযোগ থাকলে ওয়াই-ফাই রাউটার থাকাটা একেবারে সাধারণ বিষয়। স্মার্টফোন, ল্যাপটপ, টিভি সবকিছুর জন্যই দরকার এই রাউটার। অনেকেই রাউটার সারাদিন চালিয়ে রাখেন; কিন্তু মনে প্রশ্ন আসে—এতে বিদ্যুৎ বিল কত বাড়ে?

চলুন সহজভাবে হিসাব করি, মাসে রাউটার চালিয়ে আসলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়।

বাড়িতে ব্যবহৃত সাধারণ রাউটারগুলো সাধারণত ৯ থেকে ১২ ভোল্টে চলে এবং ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে।

ধরা যাক, আপনার রাউটার ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ার।

তাহলে এর বিদ্যুৎ খরচ হয়: ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট।

এটাকে কিলোওয়াট-ঘণ্টায় রূপান্তর করলে হয় ০.০০৫৪ কিলোওয়াট ঘণ্টা (KWh)। মানে এক ঘণ্টায় রাউটার খরচ করে মাত্র ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ।

বিদ্যুতের ইউনিট অনুযায়ী খরচ কত?

বাংলাদেশে বিদ্যুতের দাম ইউনিট অনুযায়ী ধাপে ধাপে নির্ধারিত। যদি আমরা ধরেও নিই আপনি প্রতি ইউনিট বিদ্যুতে ৬.৬৩ টাকা দিচ্ছেন, তাহলে—

এক ঘণ্টায় খরচ: ৬.৬৩ × ০.০০৫৪ = প্রায় ৪ পয়সা

অর্থাৎ, ২৪ ঘণ্টায় খরচ: প্রায় ৮৪ পয়সা। তাহলে, পুরো মাসে (৩০ দিন) খরচ হয় ২৫ টাকার একটু বেশি।

তাহলে মাসে কতটুকু বিল বাড়ে?

রাউটার যদি মাসজুড়ে ২৪ ঘণ্টা অন রাখা হয়, তাহলেও বিদ্যুৎ বিল বাড়ে মোটামুটি ২৫ টাকার মতো। মানে, রাউটার চালিয়ে ইন্টারনেট ব্যবহারের খরচ খুবই কম—বিলের দিক থেকে চিন্তার কিছু নেই! থাকুন নিশ্চিন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X