কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আপনি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জীবনে বেঁচে থাকার জন্য প্রেম আবশ্যক বলে অনেকেই মানেন না। তারা নির্ভেজাল জীবনের জন্য একা থাকতে পছন্দ করেন। কেউবা নিঃসঙ্গতাকেও পছন্দ করেন। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর কবিতায় ‘একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না’। নির্মলেন্দু গুণের ‍সূক্ষ্ণ ভালোবাসার আকাঙ্ক্ষায় ‘আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই; কেউ একজন জিজ্ঞেস করুক ; আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না...; কে তোয়াক্কা না করে জয় গোস্বামীর মতো ‘একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব’ মুক্ত বিহঙ্গের জীবন পার করতে ভালোবাসেন।

প্রেম-বিয়ে, ভালোবাসা প্রায় প্রতিটা মানুষের কাছেই কাঙ্ক্ষিত। তবে ব্যাটে-বলে না মেলায় অনেকেই বঞ্চিত থেকে যান এই অনুভূতি থেকে। ব্যক্তিভেদে রয়েছে চিন্তা-ভাবনার ভিন্নতা। ভালো বাসাবাসির জটিল জীবন থেকে কৈফিয়তহীন মুক্ত জীবনই অনেকে পছন্দ করেন। একা থাকার যে আনন্দ, নিজের মতো করে নিজে বাঁচার যে সুখ- তাদের কাছে তা তো কম কিছু নয়। মানুষের মন আসলে পাখির মতো। খাঁচার দানাপানির লোভে প্রবেশ করলেই বন্দি! সেই বাঁধন ছেড়ে বের হওয়ার সাধ্যি কার। তাই তো অনেকেই প্রেম-বিয়ে, ভালোবাসা থেকে দূরে গিয়ে ভালোবাসেন নির্ভার, নির্ভেজাল জীবন।

একা থাকার আনন্দ একবার যারা পেয়ে যান, পেয়ে যান স্বাধীনতার সুখ, কিছুতেই তারা প্রথাগত প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে চান না। সিঙ্গেল মানেই নির্ভেজাল নির্বিবাদী জীবন। ঝাড়া হাত-পা। গায়ে হাওয়া লাগিয়ে নিজের মতো নিজের জীবনকে যাপন। প্রেমিক যুগলরা নিজেদের মধ্যে প্রতিটা মুহূর্ত উপভোগের পাশাপাশি উদযাপন করে থাকেন ভালোবাসা দিবসসহ নানা দিবস। আর এসব দিবস সিঙ্গেলদের জন্য একটু বিরক্তিকরই। ভালোবাসার মানুষকে নিয়ে দিনগুলো উদযাপন করেন অনেকেই। আর এসব দেখে মন খারাপ করেন সিঙ্গেলরা। সব কেবল যুগলদের জন্য। তাদের জন্য কি কিছুই নেই? আপনি সিঙ্গেল হয়ে থাকলে আর মন খারাপ করতে হবে না। কারণ আজকের দিন আপনার। আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন আপনিও। নিজের মতো করে বাঁচার যে আনন্দ-সিঙ্গেলদের কাছে তা তো কম কিছু নয়।

এই দিনটি মূলত আত্ম-প্রেম, নিজেকে জানার ও বোঝার এবং নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে উৎসাহিত করে। যারা অবিবাহিত অথবা সঙ্গীহীন আছেন তারা কেন নিজেদের বঞ্চিত রাখবেন? সেসব মানুষের জন্যই এই দিনটির সূচনা। কারেন রিড নামে এক ব্যক্তি দিনটির প্রচলন করেন। শুরুতে অবশ্য পয়লা জানুয়ারি পালন করা হতো। পরে ২০১৭ সাল থেকে এটি ২৩ সেপ্টেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই দিনে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। চীনে পালিত হয় ১১ নভেম্বর। দিবসের রীতি হিসেবে চীনের অবিবাহিত বা সিঙ্গেল তরুণ তরুণীরা এদিন নিজেই নিজের জন্য উপহার কেনেন। তবে দিবসটি এখন শুধু চীনে সীমাবদ্ধ নেই, দিবসটি এখন সারাবিশ্বেই বেশ ঘটা করেই পালিত হচ্ছে।

যারা ভালোবাসা দিবসে ঘরবন্দি থেকে আর বন্ধুদের কাপল ছবিতে রি-অ্যাক্ট দিয়ে কাটিয়েছেন তারা বেরিয়ে পড়ুন। আপনার এই একাকী থাকার সময়গুলোকে উদযাপন করুন। তাই, যারা সিঙ্গেল আছেন, তারাও আজকের দিনটি নিজের মতো করে প্রাণভরে উপভোগ করতে পারেন। একাকীত্বের দুঃখ ভুলে আজ সময় কাটান শুধুই নিজের জন্য। আজকের দিনে ঘুরতে যেতে পারেন পছন্দের কোনো জায়গায়। নিজেকে নিজেই দিতে পারেন পছন্দের কোনো উপহার। কোনো রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিতে পারেন পছন্দের খাবারও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১০

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১২

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৩

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৬

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৯

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X