কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের উচিত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অস্ত্র ব্যবস্থা গড়ে তোলা। ইসরায়েলি সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় ওই বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তবে আমাদের এই নির্ভরতা থেকে মুক্ত হতে হবে এবং নিজস্ব স্বাধীন অস্ত্রভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল আবিবের মতপার্থক্যের খবর সামনে য়াসার পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। লেবাননের দক্ষিণাঞ্চলে দখলকৃত এলাকায় হামলা কমাতে ওয়াশিংটন থেকে চাপ বাড়লেও নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ইসরায়েলি বাহিনী সেখানে অবস্থান অব্যাহত রাখবে।

তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। একই সঙ্গে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহযোগী। প্রতিবছর ওয়াশিংটন থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা ও উন্নত অস্ত্র পেয়ে থাকে দেশটি। তবে নেতানিয়াহুর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে আরও বেশি আত্মনির্ভর হওয়ার দিকে গুরুত্ব দিতে চায় ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১০

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১১

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১২

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৩

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৪

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৫

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১৬

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১৭

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৯

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

২০
X