কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা বিমানবন্দরে জাতীয় প্রবাসী দিবস পালিত 

শাহজালাল বিমানবন্দরে ৫০০ প্রবাসী কর্মীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
শাহজালাল বিমানবন্দরে ৫০০ প্রবাসী কর্মীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’- এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস ২০২৩ পালিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ দিবসটি পালন করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রবাসী কল্যাণ ডেস্কের উদ্যোগে আয়োজিত এই দিবসটি উদযাপন উপলক্ষে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ প্রধান ডেস্কের সামনে এবং আন্তর্জাতিক আগমনের গেইটে যথাক্রমে বিদেশগামী এবং প্রত্যাগত ৫০০ প্রবাসী কর্মীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষের সমন্বয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবী, ওকাপ, বিএমডিএফ ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত টি-শার্ট, ক্যাপ, ব্যাগ, ফুল, মগ এবং খাদ্য সামগ্রি বিতরণে অংশগ্রহণ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো. শোয়াইব আহমাদ খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথোরিটি অব-বাংলাদেশ, আইওএম বাংলাদেশ, ব্র‍্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবী এবং বিএমডিএফ এর প্রতিনিধিবৃন্দ।

যুগ্ম-সচিব ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থা ও কল্যাণ) মো. শোয়াইব আহমাদ খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অসামান্য অবদান রয়েছে। তিনি প্রবাসী দিবসের গুরুত্ব, প্রবাসীদের অধিকার রক্ষা এবং প্রবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, প্রথমবারের মতো এ বছর সারা দেশে ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হচ্ছে। সে প্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবাসী কল্যাণ ডেস্কের আয়োজনে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ পালনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে সফল করার জন্য সহযোগিতা প্রদানকারী দেশি বিদেশি সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X