কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় পাকিস্তানি ব্র্যান্ড সাফায়ার, যুক্ত হলেন বারিশা

সাফায়ার কর্মকর্তাদের সঙ্গে বারিশা হক । ছবি : সংগৃহীত
সাফায়ার কর্মকর্তাদের সঙ্গে বারিশা হক । ছবি : সংগৃহীত

প্রিমিয়াম ফেব্রিক ও নজরকাড়া ডিজাইনের জন্য তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া পাকিস্তানি লাইফস্টাইল ব্র্যান্ড সাফায়ার এখন ঢাকায়। আন্তর্জাতিক মানের এই ব্র্যান্ডটির বাংলাদেশে ব্র্যান্ড প্রমোটর হিসেবে যুক্ত হয়েছেন মডেল বারিশা হক। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হয় আউটলেটটির। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওহিদুল হক, ব্যবস্থাপনা পরিচালক ফারহানা আক্তার এবং মিরর ম্যাগাজিনের সিইও রাজু।

উদ্যোক্তারা বলছেন, সাফায়ার কাপড়ের গুণগত মান এবং আধুনিক প্রিন্টের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যা তাদের সমসাময়িক অন্য ব্র্যান্ডগুলো থেকে আলাদা করে তুলেছে। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে সাফায়ারের আমদানি করা প্রিমিয়াম সব পণ্যের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে।

যাত্রা শুরুর প্রথম দিনেই যমুনা ফিউচার পার্কে আগত ক্রেতাদের আগ্রহ দেখা যায় সাফায়ারের পণ্য নিয়ে। মনোমুগ্ধকর সাজসজ্জা, আধুনিক প্রদর্শনী এবং দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে ওঠে শোরুমটি। দিনভর ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর উত্তরা এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে আসা তাহমিনা হক ব্র্যান্ডটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, 'সাফায়ারের পোশাকগুলোর নকশা একদম আলাদা, যা অন্য কোথাও সচরাচর দেখা যায় না। সাধারণত ভালো মানের ফেব্রিক ও ইউনিক ডিজাইন অনেক দামি হয়, কিন্তু সাফায়ারে মিলছে সাশ্রয়ী মূল্যেই।'

অনুষ্ঠানে অংশ নিয়ে বারিশা হক বলেন, 'বিশ্বব্যাপী সাফায়ারের অসংখ্য ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এতদিন তিনি ওয়েবসাইট থেকে অর্ডার করতেন বা বিদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় থাকতেন। এখন দেশেই সরাসরি শপিং করার সুযোগ তৈরি হওয়ায় তিনি আনন্দিত।'

কালবেলা/আরডা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X