কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

ছবি : ভিডিও থেকে নেওয়া
ছবি : ভিডিও থেকে নেওয়া

তামাকের বহুমাত্রিক ক্ষয়ক্ষতি তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে নির্মিত তথ্যচিত্র টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রচার করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’র উদ্যোগে এবং ভাইটাল স্ট্রাটেজির কারিগরী সহায়তায় নির্মিত তথ্যসমৃদ্ধ প্রচারণাসমূহ (পিএসএ) বিটিভি ও স্টপ টোব্যাকো বাংলাদেশসহ বিভিন্ন সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।

চলমান তামাক বিরোধী ক্যাম্পেইনের আওতায় মোট তিনটি পৃথক ভিডিওচিত্র– ‘ই-সিগারেট’, ‘ধূমপান ত্যাগ’ এবং ‘তামাক চাষ ও পরিবেশ’- প্রচার করা হচ্ছে।

ভিডিও চিত্রগুলো স্টপ টোব্যাকো বাংলাদেশ-এর মাধ্যমে ফেসবুক, ইউটিউব, লিংকডইন, ইনস্টাগ্রাম, এক্স ইত্যাদি সামাজিক প্ল্যাটফরমেও প্রচার করা হচ্ছে, যা সম্মিলিতভাবে তামাকের স্বাস্থ্যগত, পরিবেশ, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণ ও নীতিনির্ধারকদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়তা করছে।

‘ই-সিগারেট’ বিষয়ক ভিডিওতে ই-সিগারেট বা ভেপিংয়ের স্বাস্থ্যগত ঝুঁকি তুলে ধরা হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে ই-সিগারেটে আসক্তির প্রবণতা ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়েছে। এতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, ‘ই-সিগারেট প্রচলিত সিগারেটের নিরাপদ বিকল্প নয়’।

‘ধূমপান ত্যাগ’ শিরোনামের ভিডিওতে ধূমপান ছাড়লে সুস্বাস্থ্য ফিরে পাওয়ার বিষয় তুলে ধরা হয়েছে। ধূমপান বন্ধ করার পর শরীরে কীভাবে ইতিবাচক পরিবর্তন শুরু হয় এবং সময়ের সাথে সাথে হৃদরোগ, স্ট্রোক ও ক্যান্সারের ঝুঁকি কীভাবে কমে আসে তা উপস্থাপন করা হয়েছে।

‘তামাক চাষ ও পরিবেশ’ ভিডিওতে তামাক চাষ ও এর ফলে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাবসমূহ যেমন: খাদ্যশস্য উৎপাদনযোগ্য কৃষিজমির উর্বরতা হ্রাস, বনাঞ্চল উজাড়, প্রাকৃতিক সম্পদের অপচয় এবং চাষাবাদ ও সিগারেট বর্জ্যের দ্বারা পরিবেশ দূষণের বিষয়গুলো রয়েছে।

ভিডিওগুলো প্রতিদিন দর্শকপ্রিয় সময়ে (পিক-আওয়ার) বিটিভি- তে প্রচারের পাশাপাশি স্টপ টোব্যাকো বাংলাদেশের ফেসবুক, ইউটিউব, ইনস্টগ্রাম, এক্স, লিংকডইন ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।

এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের সংস্থার সামাজিক মাধ্যমে প্রচার/প্রদর্শন করছে, যা তামাকের ক্ষতিকর বিষয়ে সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তামাকের ক্ষতিকর বিষয়ে প্রচারণা সম্পর্কে ভাইটাল স্ট্রাটেজিস এর জ্যেষ্ঠ পরামর্শক মো. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের প্রচারণা আয়োজন তামাক নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। নেশামুক্ত প্রজন্ম নিশ্চিতে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ এর লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সব নাগরিক ও সংস্থার সক্রিয় অংশগ্রহণ জরুরি।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X