কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ
২৮ এপ্রিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ফাইল ছবি
ফাইল ছবি

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। একনজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়—

ঘটনাবলি

১৫২৬ - মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।

১৫৫৫ - জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়।

১৭০১ - ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন।

১৭৭০ - ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।

১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।

১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।

১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।

১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।

১৯২০- আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়।

১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

১৯৬৫ - মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়।

১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্রান্সের পদত্যাগ।

১৯৯২ - রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯২ - সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।

১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে আফগান মুজাহিদদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে।

১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

২০০১- ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।

২০০৪ - মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করেন।

জন্ম

৩২ - ওঠো, রোমান সম্রাট।

১৪৪২ - চতুর্থ এডওয়ার্ড, ইংল্যান্ডের রাজা।

১৭১২ - ফরাসি দার্শনিক জাঁ জ্যাক রুশো।

১৭৫৮ - জেমস মন্‌রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।

১৭৯৫ - চার্লস স্টুর্ট, অস্ট্রেলিয়ার আবিষ্কারক।

১৮৩৮ - টবিয়াস আসের, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী ও পণ্ডিত।

১৮৪৮ - উৎকল-গৌরব মধুসূদন দাস ওড়িশার প্রথম স্নাতক ও আইনজীবী।

১৮৬৯ - দিনে ফ্রান্সিস মেরি হককিন, নিউজিল্যান্ডের চিত্রশিল্পী।

১৮৭৮ - লিওনেল ব্যারিমোর, আমেরিকান অভিনেতা এবং পরিচালক।

১৮৮৯ - অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার, পর্তুগাল অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং পর্তুগালের ১০০তম প্রধানমন্ত্রী।

১৯০০ - হেনরিক মুলার, ভাইমার প্রজাতন্ত্র ও নাৎসি জার্মানি উভয় দেশের অধীন জার্মান পুলিশ কর্মকর্তা।

১৯০৬ - কুর্ট গ্যডল, মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ।

১৯০৮ - জ্যাক ফিঙ্গলটন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সাংবাদিক এবং স্পোর্টসকাস্টার।

১৯২৪ - কেনেথ কাউন্ডা, জাম্বিয়ার শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯২৮ - বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী নীলিমা সেন।

১৯৩০ - ক্যারোলিন জোন্স, আমেরিকান অভিনেত্রী।

১৯৩০ - আল্ফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৩৬ - তারেক আজিজ, ইরাকের রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী (১৯৮৩-১৯৯১), উপ-প্রধানমন্ত্রী (১৯৭৯-২০০৩) এবং সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ও পরামর্শদাতা।

১৯৩৭ - সাদ্দাম হুসাইন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।

১৯৪১ - কার্ল ব্যারি শার্পলেস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৪৬ - উজ্জ্বল, বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৭ - হুমায়ুন আজাদ, বাংলাদেশি লেখক।

১৯৫৩ - রবার্ত অবলানো, চিলির লেখক ও কবি।

১৯৫৪ - শহীদ শেখ জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র।

১৯৬০ - ওয়াল্টার যেঙ্গা, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৬৮ - অ্যান্ডি ফ্লাওয়ার, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ে দলের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৭৪ - পেনেলোপে ক্রুজ সানচেজ, স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক।

১৯৭৬ - শেন জার্গেনসেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮২ - কোয়েল মল্লিক, ভারতীয় বাংলার বিখ্যাত অভিনেত্রী।

১৯৮৭ - সামান্থা আক্কিনেনি, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।

১৯৮৮ - হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া, স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু

১৭৪০ - প্রথম বাজিরাও, ভারতীয় সেনাপতি।

১৮১৩ - মিখাইল কুটুযোভ, রাশিয়ান ফিল্ড মার্শাল।

১৮৪৩ - নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক।

১৮৫৩ - লুডভিগ টিয়েক, জার্মান লেখক ও কবি।

১৯০৩ - জোসিয়াহ উইলার্ড গিবস, আমেরিকান বিজ্ঞানী।

১৯৩৬ - প্রথম ফুয়াদ, মিশর ও সুদানের সুলতান ও পরবর্তীকালে বাদশাহ।

১৯৪৫ - বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।

১৯৫৪ - লিওন জউহাউক্স, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।

১৯৭০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের এক নারী বিপ্লবী দুকড়িবালা দেবী।

১৯৭৮ - মোহাম্মদ দাউদ খান, আফগান সেনাপতি এবং রাজনীতিবিদ, আফগানিস্তানের প্রথম রাষ্ট্রপতি।

১৯৯৯ - রলফ উইলিয়াম ল্যান্ডাওয়ার, জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং প্রকৌশলী।

১৯৯৯ - আলফ রামসে, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৯৯ - আর্থার লিওনার্ড শলো, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।

২০০২ - ক্ষুদিরাম দাস, বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ।

২০০৭ - কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার, জার্মান পদার্থবিদ এবং দার্শনিক।

২০১২ - মাটিল্ডে কামুস, তিনি ছিলেন স্প্যানিশ কবি।

২০২০ - জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশি প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক।

২০২১ - বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেব।

২০২১ - যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১’র চন্দ্রজয়ের অভিযানের অন্যতম সদস্য মাইকেল কলিন্স।

২০২৩ - রণজিৎ গুহ, খ্যাতনামা ভারতীয় বাঙালি ইতিহাসবিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১০

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

১১

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

১২

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

১৩

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

১৪

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৮

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৯

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

২০
X