কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আজ বিশ্ব গোসল দিবস

গোসল দিবস আজ। ছবি : সংগৃহীত
গোসল দিবস আজ। ছবি : সংগৃহীত

গোসল— কেউ ভালোবেসে করেন, কেউ আবার বিশেষ করে শীতকালে এ কাজটিকে দিনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মনে করেন। তবে দৈনন্দিন জীবনের এই সাধারণ অভ্যাসটিকেও ঘিরে রয়েছে একটি বিশেষ দিন। প্রতি বছর ১৪ জুন পালিত হয় বিশ্ব গোসল দিবস (ইন্টারন্যাশনাল বাথ ডে)।

দিবসটি শুধু পরিচ্ছন্নতার গুরুত্বই তুলে ধরে না, বরং গোসলকে শেখা, আবিষ্কার এবং সৃজনশীল চিন্তার একটি মাধ্যম হিসেবেও উদযাপন করে। তবে দিবসটির সঙ্গে জড়িয়ে আছে প্রায় দুই হাজার বছর আগের এক ঐতিহাসিক ঘটনা।

বিশ্ব গোসল দিবসের ইতিহাস জড়িয়ে আছে প্রাচীন গ্রিসের কিংবদন্তি গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সঙ্গে। প্রচলিত কাহিনি অনুযায়ী, একদিন গোসল করার সময় তিনি লক্ষ্য করেন, পানিতে নামার সঙ্গে সঙ্গে পানির স্তর বেড়ে যাচ্ছে। তখনই তিনি বুঝতে পারেন, কোনো বস্তু পানিতে নিমজ্জিত হলে সেটি নিজের আয়তনের সমপরিমাণ পানি স্থানচ্যুত করে।

এই আবিষ্কারে এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েন আর্কিমিডিস যে, তিনি গোসলের টব থেকে বের হয়ে ‘ইউরেকা! ইউরেকা!’ বলে চিৎকার করতে করতে রাস্তায় ছুটে যান। গ্রিক ভাষায় ‘ইউরেকা’ শব্দের অর্থ—‘আমি খুঁজে পেয়েছি’।

কিংবদন্তি অনুসারে, গ্রীষ্মের শুরুর এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটেছিল। প্রাচীন গ্রিকদের জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্ম শুরু হতো ২১ জুন। সেই হিসেবে এক সপ্তাহ আগে, অর্থাৎ ১৪ জুনকে আর্কিমিডিসের ঐতিহাসিক আবিষ্কারের দিন হিসেবে ধরা হয়।

পরে এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ১৪ জুনকে বিশ্ব গোসল দিবস হিসেবে পালন শুরু হয়। ২০১৬ সালে ন্যাশনাল ডে ক্যালেন্ডার কর্তৃপক্ষ দিনটিকে আনুষ্ঠানিকভাবে বার্ষিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

এদিকে গোসল নিয়ে মানুষের অভিজ্ঞতাও কম মজার নয়। প্রচণ্ড গরমের দিনে এক বালতি ঠান্ডা পানি যেমন এনে দেয় স্বস্তি, তেমনি শীতের সকালে গোসলের চিন্তাই অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেকে আবার বাথরুমে ঢোকার আগে কয়েক মিনিট সাহস জোগাড় করেন— যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হাস্যরসের বিষয় হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, গোসলের সময় শরীর ও মন কিছুটা প্রশান্ত থাকে বলে মস্তিষ্ক তুলনামূলকভাবে বেশি সৃজনশীলভাবে কাজ করে। এ কারণে অনেকের মাথায় নতুন চিন্তা, পরিকল্পনা কিংবা সমস্যার সমাধানও আসে গোসলের সময়।

আধুনিক জীবনে গোসল শুধু পরিচ্ছন্নতার জন্য নয়, মানসিক স্বস্তি ও ক্লান্তি দূর করারও একটি কার্যকর উপায়। ব্যস্ত দিনের শেষে কয়েক মিনিটের গোসল শরীরকে যেমন সতেজ করে, তেমনি মনকেও এনে দেয় প্রশান্তি।

তাই বিশ্ব গোসল দিবস শুধু একটি ব্যতিক্রমী উদযাপন নয়। এটি পরিচ্ছন্নতা, সুস্থতা এবং বিজ্ঞানের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনার কথাও মনে করিয়ে দেয়। কে জানে, আপনার পরবর্তী সেরা ভাবনাটিও হয়তো আসবে গোসলের সময়!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার 'বিউটিকুইন' শাবানা, আজও দর্শকের হৃদয়ের 'রানি'

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১০

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১১

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১২

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৩

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৪

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৫

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৬

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৮

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

২০
X