কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ
১৩ জুন

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতীকী। ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রতীকী। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রবাদে আছে ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ শনিবার, ১৩ জুন ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫২৫ - রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।

১৭৫৭ - রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।

১৮৪০ - কলকাতায় তত্ত্ববোধিনী সভার উদ্যোগে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়।

১৮৫৭ - লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।

১৮৭৮ - ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।

১৯০০ - চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।

১৯০৬ - ব্রিটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্ম প্রকাশ করে।

১৯২১ - ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয়।

১৯৩৪ - আডলফ হিটলার এবং বেনিতো মুসোলিনি দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে।

১৯৪৩ - ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।

১৯৪৪ - জার্মানি প্রথমবারের মতো ব্রিটেনকে লক্ষ্য করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

১৯৫৩ - কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।

১৯৫৬ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।

১৯৭১ - অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক নামে এক মহিলা একসঙ্গে ৯ সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়।

১৯৭৪ - ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।

১৯৭৫ - আলজিয়ার্স চুক্তি।

১৯৭৮ - লেবানন থেকে ইসরাইল তার সেনা প্রত্যাহার করে।

১৯৮২ - সৌদি বাদশাহ খালেদের মৃত্যু। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।

১৯৮৩ - ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।

১৯৯৩ - কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০০২ - যুক্তরাষ্ট্র প্রতিনিক্ষেপী ক্ষেপণাস্ত্র (অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল) চুক্তি প্রত্যাহার করে।

জন্ম

১৩৬৭ - জোসনের রাজা তেজং, জোসন রাজবংশের রাজা।

১৫৫৫ - জোভান্নি আন্তোনিও মাজিনি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী, মানচিত্রাঙ্কনবিদ এবং গণিতজ্ঞ।

১৭৬৩ - হোজে বনিফাসিও দে আন্দ্রাদা, ব্রাজিলের একজন কূটনীতিজ্ঞ, নিসর্গী, অধ্যাপক এবং কবি।

১৮৩১ - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্বের জন্য সুবিদিত।

১৮৫৪ - চার্লস এ পারসনস, আইরিস ইঞ্জিনিয়ার ও আবিষ্কারক।

১৮৬৫ - উইলিয়াম বাটলার ইয়েটস বিশ শতকের আইরিশ কবি ও নাট্যকার।

১৮৯৭ - পাভো নুরমি, ফিনিশীয় মাঝারি ও লম্বা দূরত্বের দৌড়বিদ।

১৯১১ - লুইস ওয়াল্টার আলভারেজ, স্পেনীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯১৮ - বেন জনসন, মার্কিন অভিনেতা, স্টান্টম্যান ও রোডিও কাউবয়।

১৯২৭ - বাংলাভাষা শহীদ আবুল বরকত।

১৯২৮ - জন ফর্ব্‌স ন্যাশ, মার্কিন গণিতবিদ।

১৯৪০ - জার্মান গায়িকা সারাহ কোনর।

১৯৪৪ - বান কি মুন, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ এবং জাতিসংঘের অষ্টম মহাসচিব।

১৯৫৩ - টিম অ্যালেন, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা।

১৯৬৫ - মনিন্দর সিং, সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৭০ - ক্রিস কেয়ার্নস, নিউজিল্যান্ডের সাবেক ও বিখ্যাত ক্রিকেট তারকা।

১৯৮১ - ক্রিস ইভানস (অভিনেতা), মার্কিন অভিনেতা।

১৯৮৬ - হন্ডা কেস্‌কে, জাপানি ফুটবলার।

১৯৮৬ - ডিজে স্নেক, ফরাসি সংগীত প্রযোজক এবং ডিজে।

১৯৯০ - অ্যারন টেলর-জনসন, ইংরেজ অভিনেতা।

১৯৯৪ - দীপিকা কুমারী, ভারতীয় মহিলা তিরন্দাজ।

মৃত্যু

১৬৪৫ - মিয়ামোতো মুসাশি, জাপানি অসিযোদ্ধা ও রোনিন।

১৬৯৫ - জন লাফুনতান, ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি।

১৯৩১ - কিতাসাতো শিবাসাবুরো, জাপানি চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী।

১৯৩২ - অপূর্ব সেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

১৯৩৯ - আর্থার কনিংহ্যাম, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮৩ - বাঙালি রসায়ন বিজ্ঞানী ফণীন্দ্রচন্দ্র দত্ত।

১৯৮৭ - জেরাল্ডিন পেজ, আমেরিকান অভিনেত্রী।

২০০৫ - আলভারো কুনহাল, পর্তুগিজ কমিউনিস্ট বিপ্লবী এবং রাজনীতিবিদ।

২০১২ - মেহদী হাসান, পাকিস্তানের গজল গায়ক ও ললিউডের নেপথ্য কণ্ঠশিল্পী।

২০১৫ - মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।

২০২০ - মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী।

২০২০ - শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

২০২০ - সুলতান উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

মারা গেলেন জামায়াত নেতা

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১০

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

১২

দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

১৩

৩ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

১৪

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

১৮

সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়

১৯

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

২০
X