কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৭:০৯ এএম
আপডেট : ০৪ মে ২০২৬, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ
০৪ মে

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রবাদে আছে ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনাই ইতিহাসে স্থান পায় না।

ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ সোমবার, ০৪ মে ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিষ্কার করেন। ১৬২৬ - ডাচ অভিযাত্রী পিটার মিনিট ম্যানহাটন দ্বিপে প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন, যেখানে আজকের নিউ ইয়র্ক শহর অবস্থিত। ১৮০০ - কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার জন্য বিধিবদ্ধ আইনে সম্মতি প্রদান করা হয় । ১৮০৭ - ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেষ্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়। ১৮৮৬ - শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্মম নির্যাতন চালায় এবং ৮ জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়। ১৯০৪ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে। ১৯১৯ - চীনে ‘৪ঠা মে’ আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণআন্দোলনের সূচনা হয়। ১৯৪৫ - জার্মানীর ন্যাশনাল সোশালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। ১৯৫৮ - লেবাননের তৎকালীন প্রেসিডেন্ট ক্যামিলি শ্যামৌনের শাসনের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক গণবিক্ষোভ ও গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৭৯ - মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮২ - ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। ১৯৯৪ - গাজা ও জেরিকোতে স্বায়ত্তশাসন দিতে ইসরাইল এবং পিএলও’র মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম ১০০৮ - প্রথম হেনরি, ফ্রান্সের রাজা। ১৬৫৪ - কাংক্সি, চীনের সম্রাট। ১৬৭৭ - আইজাক ব্যারো, ইংরেজ গণিতবিদ ও ধর্মতত্ত্ববিদ। ১৭৩৩ - জাঁ শার্ল বোর্দা, ফরাসী জ্যোর্তিবিদ। ১৮২৫ - টমাস হেনরি হাক্সলি, প্রখ্যাত ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক এবং অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা। ১৮২৬ - ফ্রেডরিক এডউইন চার্চ, মার্কিন ল্যান্ডস্কেপ পেইন্টার। ১৮৪৯ - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর,বাঙালি নাট্যকার,সঙ্গীত স্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী। ১৯১৮ - কাকুয়েই তানাকা, জাপানি সৈনিক, রাজনীতিক ও ৬৪ তম প্রধানমন্ত্রী। ১৯২৮ - হোসনি মুবারক, মিশরের সামরিক নেতা এবং প্রাক্তন রাষ্ট্রপতি। ১৯২৯ - অড্রে হেপবার্ন, ব্রিটিশ অভিনেত্রী এবং মানবহিতৈষী। ১৯৫৭ - পিটার স্লিপ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ১৯৬০ - ভের্নার ওয়েরনের ফায়মান, অস্ট্রীয় রাজনীতিবিদ ও ২৮ তম চ্যান্সেলর। ১৯৬৪ - মনিকা বারডেম, স্প্যানিশ অভিনেত্রী। ১৯৭০ - পল ওয়াইজম্যান, নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং কোচ। ১৯৭২ - ট্রেন্ট মিল্টন, অস্ট্রেলীয় প্যারালিম্পিক স্নোবোর্ডার। ১৯৮৩ - ড্যানিয়েল ক্রিস্টিয়ান, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ১৯৮৪ - মাঞ্জারুল ইসলাম রানা, বাংলাদেশী ক্রিকেটার। ১৯৮৫ - রবি বোপারা, ইংলিশ ক্রিকেটার। ১৯৮৫ - ফার্নান্দো লুইজ রোজা, ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৮৭ - সেস্‌ ফাব্রিগাস, স্প্যানিশ ফুটবলার। ১৯৮৭ - জর্জ লো‌রে‌ঞ্জো গে‌রে‌রো, স্প্যানিশ মোটরসাই‌কেল রেসার। ১৯৮৭ - রাজা নাইনগোলান, বেলজীয় পেশাদার ফুটবলার।

মৃত্যু

১৬৭৭ - আইজাক ব্যারো, ইংরেজ গণিতবিদ যিনি স্পর্শক নির্ণয়ের একটি পদ্ধতি আবিষ্কার করেন। ১৭৯৯ - টিপু সুলতান, বৃটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। ১৮৮৯ - আশুতোষ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক। ১৯৩৮ - কার্ল ফন অসিয়েত্‌স্কি, জার্মান নোবেল বিজয়ী সাংবাদিক ও লেখক ছিলেন। ১৯৫৬ - পূর্ণচন্দ্র দাস, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী। ১৯৫৭ - হেম চন্দ্র রায়চৌধুরী, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ। ১৯৬১ - প্রবাসজীবন চৌধুরী পদার্থবিদ্যা ও দর্শনের প্রখ্যাত অধ্যাপক ও সৌন্দর্যতত্ত্ববিশারদ। ১৯৬৬ - অতুলকৃষ্ণ ঘোষ, বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। ১৯৭২ - এডয়ার্ড কেলভিন কেন্ডাল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ। ১৯৭৬ - ইন্দুমতী সিংহ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী। ১৯৮০ - জোসিপ ব্রজ টিটো, যুগোস্লাভিয়ার ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট। ১৯৮৩ - আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। ১৯৯২ - অর্থনীতিবিদ আখলাকুর রহমান। ২০১২ - রাশিদি ইয়েকিনি, নাইজেরিয়ান ফুটবলার। ২০১৩ - ক্রিস্টিয়ান ডি দুভ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান বায়োকেমিস্ট।

দিবস আন্তর্জাতিক দমকলকর্মী দিবস : দমকলকর্মীদের ত্যাগ ও সাহসিকতাকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। স্টার ওয়ার্স দিবস : ভক্তরা ‘May the Force be with you’ উক্তিটির শ্লেষ করে এই দিনটি উদযাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবাইদা রহমানকে সামনের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

জাতিসংঘে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বৈঠক, পাশে দাঁড়াল চীন-রাশিয়া

৪৮ বছর পর বাস্তবায়নের পথে শহীদ জিয়ার উদ্যোগ

এসেছে বিস্ফোরক, মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

বিভ্রান্তি ছড়িয়ে মাদ্রাসা শিক্ষার সুনাম ক্ষুণ্ন করা যাবে না: ইফা ডিজি

শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় ৪০ মৃত্যুর দুই দশক: আজও তাড়া করে দুঃসহ স্মৃতি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

১০

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

১১

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

১২

কমছে পানি, খাগড়াছড়িতে উন্নতির পথে বন্যা পরিস্থিতি

১৩

এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

১৪

চোর অপবাদে ভাইদের শাবলের আঘাতে প্রাণ গেল মামুনের 

১৫

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

১৬

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

১৭

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

১৮

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা

১৯

নানা প্রতিকূলতা-ভয়ভীতির মুখেও পিছিয়ে যাইনি : বাসুদেব ধর

২০
X