শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ
১৫ জুলাই

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতীকী। ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রতীকী। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রবাদে আছে ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

বুধবার (১৫ জুলাই)। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১০৯৯ - খ্রিস্টান ক্রুসেডাররা পবিত্র বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম শহর দখল করেছিল।

১৫৮৮ - ব্রিটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।

১৮১৫ - ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দি হন।

১৮৫৭ - কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।

১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবিমা কার্যক্রম চালু হয়।

১৯৩৫ - কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।

১৯২৭ - অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।

১৯৩৯ - নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।

১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।

১৯৪৮ - জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ।

১৯৭৫ - আমেরিকার অ্যাপোলো ও রাশিয়ার সোয়ুজ (Soyuz) নভোযানের একটি ঐতিহাসিক ও সফল মিলন বা ডকিং (Docking) হয়েছিল।

১৯৭৭ - বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৮৭ - তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।

জন্ম:

১৬০৬ - হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী রেমব্রান্ট।

১৮২০ - বাংলার নবজাগরণের পুরোধা ও গদ্যলেখক অক্ষয়কুমার দত্ত।

১৯০৫ - নোবেলজয়ী (১৯৮৯) রুমানীয়-মার্কিন সাহিত্যিক এলিয়াস কানেত্তি।

১৯১৪ - আফগান কমিউনিস্ট নেতা নূর মোহাম্মদ তারাকি।

১৯৫৪ - মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবলার।

১৯৫৯ - ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন।

১৯৭৭ - আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।

মৃত্যু:

১৯০৪ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।

১৯১৯ - নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার।

১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিনে।

২০১০ - প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১০

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১১

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১২

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৩

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৪

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৫

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৬

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৭

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৮

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

১৯

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X