কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত
কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজ্যসভার সংসদ সদস্য থেকে পদত্যাগ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গত কয়েক মাসের গুঞ্জন শেষে অবশেষে নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন কোয়েল।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) পদত্যাগপত্র জমা দিয়েছেন কোয়েল মল্লিক। এর আগে, গত জুনে একবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে তখন জানানো হয়েছিল, সরাসরি নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে।

কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেছেন আগেই।

একাধিক সূত্রমতে জানা যায়, পদত্যাগের পরপরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন কোয়েল। এরপরই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে কোয়েল মল্লিকের বিজেপি-তে যোগ দেওয়ার জোড় গুঞ্জন উঠেছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নিজেদের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেখানে মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয়, রাজীব কুমারদের সঙ্গে ছিল কোয়েল মল্লিকের নামও। এরপর এপ্রিলে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এই টালিউড তারকা।

শপথ নিয়ে তিনি বলেছিলেন, বিষয়টি এমন নয় যে, অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি অনেক বড় ও মহৎ একটি দায়িত্ব। দেশ ও মানুষের সেবা, এর থেকে বড় কোনো মহৎ কাজ থাকতে পারে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

১০

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

১২

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

১৩

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

১৪

কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা

১৫

চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৬

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

১৭

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর গ্রেপ্তার মোজাফফর, কোথায় ছিলেন এতদিন?

১৮

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

১৯

শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা

২০
X