কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির চলমান সংকটের স্থায়ী সমাধান সামরিক শক্তি নয়, বরং কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর শাফাক নিউজের।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের যে ধরনের সামরিক হুমকি রয়েছে, তা শুধু হামলা চালিয়ে পুরোপুরি দূর করা সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত আলোচনার পথেই এগোতে হবে।

ভ্যান্স বলেন, ইরানের ওপর বোমা হামলা চালিয়ে তাদের কিছু সক্ষমতা ধ্বংস করা যেতে পারে। কিন্তু হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালানো তুলনামূলক সহজ। তাই আমাদের সংলাপের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, যারা মনে করেন তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে আমি হতাশ।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে ওয়াশিংটন আলোচনা শুরু করবে কি না, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে তারা দ্বিতীয় দফা হামলা চালিয়েছে।

অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলে সর্বশেষ মার্কিন হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই ১৪টি কারণ আপনার ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি

কুয়েতের তেল স্থাপনায় বারবার হামলা ইরানের, আহত একাধিক

গাজায় জানাজার নামাজে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৪

হৃদয়ের ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়া

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অবশেষে সেই ‘শিশু’র ছবি নিয়ে নীরবতা ভাঙলেন মেসি

তীব্র নদীভাঙনে দুই সপ্তাহে বিলীন ২৫ বসতবাড়ি

১০

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

১২

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

১৩

বিশ্বকাপে ফিফার আয়ে জোয়ার, বড় অঙ্কের লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ

১৪

পাট ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, শরীরে মাখানো রাসায়নিক কীটনাশক

১৫

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৬

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

১৭

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

১৮

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

১৯

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

২০
X