কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:২৭ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ ৪ নভেম্বর ২০২৩, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯১৮ - সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ১৯৪৫ - জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ - সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে। ১৯৭২ - বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়। ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত। ১৯৭৮ - শাহ সরকারের বিরুদ্ধে ইরানের মুসলিম জনগোষ্ঠীর বিদ্রোহের মুখে শরীফ ইমামির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। ১৯৯০ - ইরানি বিশিষ্ট গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মাঝে রশ্মি-বিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন। ১৯৯২ - ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০৮ - গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ - প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়। সৌদি কাফফারা বা কফিল পদ্ধতি সংস্কারের বিধিমালা ঘোষিত হয়।

জন্ম

১৫৭৫ - গুইডো রেনি, ইতালীয় চিত্রশিল্পী। ১৬১৮ - আওরঙ্গজেব, মুঘল সম্রাট। ১৮১২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি। (মৃ.১৮৮৫) ১৮৮২ - কাজী ইমদাদুল হক, বাঙালি সাহিত্যিক। ১৮৯০ - ক্লাবুন্ড, জার্মান কবি ও লেখক। ১৮৯৭ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী। (মৃ.০৭/০২/১৯৮৪) ১৯০৮ - জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ-ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ। ১৯১৬ - ওয়াল্টার ক্রঙ্কিটে, মার্কিন সাংবাদিক, কণ্ঠ অভিনেতা ও প্রযোজক। ১৯২৫ - ঋত্বিক ঘটক, বাঙালি চলচ্চিত্র নির্মাতা। (মৃ.০৬/০২/১৯৭৬) ১৯২৯ - শকুন্তলা দেবী, মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখক। (মৃ.২১/০৩/২০১৩) ১৯৩৩ - চার্লস কুয়েন কাও, নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত হংকংয়ের পদার্থবিদ ও প্রকৌশলী। ১৯৪৬ - লরা বুশ, মার্কিন শিক্ষাবিদ ও ৪৫তম ফার্স্ট লেডি। ১৯৫০ - চার্লস ফ্রাইয়ের, মার্কিন লেখক। ১৯৫৫ - এন্ড্রু কিশোর, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (মৃ. ২০২০) ১৯৭১ - তাবু, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৮৪ - আইলা ইউসুফ, নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়। ১৯৮৫ - মারকেল জান্সেন, জার্মান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৬৬৫ - বিজয়পুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ। ১৭০২ - জন বেনবও, ইনি ছিলেন ইংরেজ এডমিরাল। ১৭৭১ - কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি। ১৮১৮ - ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন। ১৮৪৭ - ফেলিক্স মেন্ডেলসহ্ন, জার্মান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক। ১৮৯৩ - পিয়ের টিরারড, ফ্রান্সের সুইস ফরাসি প্রকৌশলী ও রাজনীতিবিদ ও ৫৪ তম প্রধানমন্ত্রী। ১৯১৮ - উইলফ্রেড ওয়েন, ইংরেজ সৈনিক ও কবি। ১৯২১ - জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর দ্বারা নিহত হন। ১৯২৪ - গাব্রিয়েল ফাউরে, ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ। ১৯৪৯ - ইরানের প্রধানমান্ত্রী আবদুল হোসেন। ১৯৮২ - বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী। (জ.১৪/০২/১৮৯৯) ১৯৯৫- ইসহাক রবিন চরমপন্থী এক ইসরাইলীর হাতে নিহত হন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী। ১৯৯৫ - আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান। ১৯৯৭ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক। (জ.১৯১২) ১৯৯৯ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ২০১৪ - মো. আলী সিদ্দীকী বাংলাদেশি সঙ্গীত শিল্পী। ২০২১ - বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক, কলকাতা পুরসভার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়। (জ.১৯৪৬)

ছুটি ও অন্যান্য

জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দেহ দান দিবস। (২ থেকে ৪ নভেম্বর) জাতীয় সংবিধান দিবস। (বাংলাদশ)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছেন জেলেরা

চট্টগ্রামে তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাত, রক্তাক্ত ৪ বছরের শিশু

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

যুক্তরাষ্ট্রে ঝড়ের মধ্যে হ্রদে নৌকাডুবি, নিহত ৩

মহাখালী থেকে আসা উত্তরবঙ্গের সব গাড়ি বন্ধের হুমকি

সরিষাবাড়ীতে মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

অবশেষে সেই ৬ শিক্ষার্থী পেলেন এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ

৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

জার্সিও নিল, লাথিও দিল: মেসি

বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

১০

ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

১১

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন

১২

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 

১৩

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

১৪

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

১৬

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

১৭

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৮

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

১৯

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

২০
X