কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

সচিবালয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
সচিবালয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

বাংলাদেশের টেকসই পানি ব্যবস্থাপনা, নদী উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভান বোমেল, দূতাবাসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা ড. শিবলী সাদিক এবং পানিবিষয়ক প্রতিনিধি নিল্টজি কিলেন অংশ নেন।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপিসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের পানি সম্পদ উন্নয়নে দেশটির বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

প্রতিনিধি দলটি জানান, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পানি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কারিগরি জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাভিত্তিক সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস।

বৈঠকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের এপ্রিল মাসে নেদারল্যান্ডস সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর নেতৃত্বেই নেদারল্যান্ডসের সহযোগিতায় বাংলাদেশের কৃষি, বাণিজ্য ও পানি ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১০

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১১

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১২

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

১৩

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

১৪

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

১৫

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

১৬

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

১৭

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

১৮

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১৯

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

২০
X