কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর সফল অস্ত্রপচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বহিঃকর্ণ ও কর্ণনালী ছাড়াই জন্ম নেওয়া ৭ বছর বয়সী বাংলাদেশের এক কন্যাশিশুর ‘বোন কন্ডাকশন ইমপ্লান্ট’ নামক একটি অস্ত্রোপচার করা হয়েছে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে, যা তাকে শুনতে সক্ষম করে তুলবে।

এই জটিল প্রক্রিয়াটিতে ত্বকের নিচে একটি চৌম্বকীয় যন্ত্র (ম্যাগনেটিক ডিভাইস) স্থাপন করা হয়, যেটা অন্তঃকর্ণের জন্য শব্দ গ্রাহক হিসেবে কাজ করে। পাশাপাশি বাইরে একটি ইউনিট বসানো হয়, যা শব্দ সংগ্রহ করে সেটিকে ওই অভ্যন্তরীণ যন্ত্রে প্রেরণ করে। গত সপ্তাহে অভ্যন্তরীণ ইউনিটটি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে, আর অস্ত্রোপচারের ক্ষত সেরে গেলে তিন সপ্তাহ পর বাইরের ইউনিটটি সংযুক্ত করা হবে।

সিএমআরআই সিকে বিড়লা হাসপাতালে সম্পন্ন হওয়া এই প্রক্রিয়াটি কক্লিয়ার ইমপ্লান্ট থেকে ভিন্ন বলে জানান ওটোলজিস্ট ও কক্লিয়ার ইমপ্লান্ট সার্জন এনভিকে মোহন, যিনি একটি অস্ত্রোপচারকারী দলের সঙ্গে এই প্রক্রিয়াটির নেতৃত্ব প্রদান করেন।

“মেয়ে শিশুটির অন্তঃকর্ণ স্বাভাবিকভাবে কাজ করলেও, এর অস্থিযুক্ত কর্ণনালর অনুপস্থিত, যার ফলে শব্দ সঞ্চালন ব্যাহত হচ্ছিল। তার কানের পর্দাও নেই, তাই এতদিন সে সম্পূর্ণরূপে শ্রবণশক্তিহীন ছিল। আমরা একটি বোন কন্ডাকশন ইমপ্লান্ট করার সিদ্ধান্ত গ্রহণ করি, কারণ তার শুধুমাত্র এমন একটি ব্যবস্থার প্রয়োজন ছিল, যেটি শব্দ গ্রহণ করে সেই সংকেতগুলোকে তার অন্তঃকর্ণ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমরা একটি ম্যাগনেটিক ইমপ্লান্ট ব্যবহার করেছি, যেটা মাথার খুলির সাথে সেলাই করে দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের স্থানটি সেরে উঠলে, আমরা বাহ্যিক ইউনিটটি সংযুক্ত করব, যেটাতে একটি মাইক্রোফোন ও একটি প্রসেসর থাকবে এবং প্রযুক্তিগতভাবে এটিকে পাইজোইলেকট্রিক ইমপ্লান্ট বলা হয়ে থাকে,” বলেন মোহন।

বাহ্যিক ইউনিট বা সাউন্ড প্রসেসরটি কানের ওপর বা কানের পেছনে পরিধান করা যায় এবং এর মাইক্রোফোনগুলো চারপাশের শব্দ সংগ্রহ করে থাকে। প্যাসিভ সিস্টেমগুলোতে এটি এসব শব্দকে কম্পনে রূপান্তরিত করে। অ্যাকটিভ সিস্টেমগুলোতে এটি ইমপ্লান্টে ডিজিটাল সংকেত পাঠিয়ে থাকে।

অভ্যন্তরীণ ইমপ্লান্টটি হলো কানের পেছনে মাথার খুলির হাড়ের মধ্যে বসানো টাইটানিয়ামের একটি ছোট কাঠামো। এই টাইটানিয়াম স্বাভাবিকভাবেই হাড়ের সঙ্গে একীভূত হয়ে যায়। বাহ্যিক প্রসেসরটি একটি স্ন্যাপ-অন পোস্টের (পারকিউটেনিয়াস) মাধ্যমে অথবা ত্বকের মধ্য দিয়ে একটি ম্যাগনেটিক কানেকশনের (ট্রান্সকিউটেনিয়াস) মাধ্যমে এর সাথে যুক্ত হয়।

এই ইমপ্লান্টটি কানের পর্দা ও কর্ণনালীকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে কম্পনগুলোকে সরাসরি মাথার খুলির হাড়ের মধ্য দিয়ে অন্তঃকর্ণে (কক্লিয়া) পৌঁছে দেয়।

কক্লিয়ার ইমপ্লান্ট হলো একটি ইলেকট্রনিক চিকিৎসা যন্ত্র (মেডিকেল ডিভাইস), যা কানের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে এড়িয়ে গিয়ে সরাসরি শ্রবণ স্নায়ুকে উদ্দীপিত করে তীব্র পর্যায় থেকে শুরু করে গভীর পর্যায়ের শ্রবণশক্তি হ্রাসে আক্রান্ত ব্যক্তিগণকে শব্দের অনুভূতি প্রদান করে।

“আমরা তার কানের ত্রুটিপূর্ণ গঠন পরীক্ষা করেছিলাম এবং ফলাফল সন্তোষজনক ছিল না। আমরা যদি তার কানের কর্ণনালীর পুনর্গঠন করতাম, তাহলে তার একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতো, যেগুলোর ফলাফল সন্তোষজনক নাও হতে পারত, তাই আমরা সেই পথে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি,” বলেন মোহন।

একবার ইউনিটটি প্রতিস্থাপন করা হয়ে গেলে, বহিঃকর্ণ বা পিনা পুনর্গঠন করা যেতে পারে, বলেন মোহন। তিনি আরও বলেন, “সে কৃত্রিম কানও পরিধান করতে পারবে। এই বিষয়টিতে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এখন আমাদের অগ্রাধিকার হলো শিশুটিকে শ্রবণ করতে সক্ষম করে তোলা। তার অন্তঃকর্ণ ঠিকমতো কাজ করার ফলে বাহ্যিক ইমপ্লান্টটি সংযুক্ত করার পরে বহিঃকর্ণ বা পিনা ছাড়াই সে ভালোভাবে শুনতে পারবে।”

বাহ্যিক ইউনিট বা প্রসেসরটি হলো একটু ম্যাগনেটিক কয়েন (চৌম্বকীয় মুদ্রা)-র মতো, যেটা আটকে থাকে এবং বহিঃকর্ণদ্বয় যেখানে থাকার কথা, এটিকে সেখান থেকে সামান্য দূরে স্থাপন করা হবে। এটি হিয়ারিং এইডের মতোই খুলে রাখা যায়। গোসল করার সময় বা ঘুমানোর সময় সে এটি খুলে রাখতে পারবে। রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিন সপ্তাহ পরে বাহ্যিক প্রসেসরটি সংযুক্ত করার জন্য তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

১১

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

১২

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

১৩

সিলেটে নতুন ডিসি নিয়োগ

১৪

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

১৫

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

১৬

সংবিধান সংশোধনীতে মুখ্য বিবেচ্য থাকবে জুলাই সনদ: আইনমন্ত্রী

১৭

জার্মানিতে তীব্র তাপপ্রবাহে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

১৮

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮ 

১৯

হাসনাতের উপস্থিতিতে এনসিপির পদযাত্রায় হাতাহাতি

২০
X