কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৬:২৫ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

১০ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার ১০ নভেম্বর, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩১৪তম (অধিবর্ষে ৩১৫তম) দিন। বছর শেষ হতে আরও ৫১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন। ১৬৫৯ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে। ১৬৯৮ - কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। ১৭৯৯ - ফ্রান্সে ব্রুমার অভ্যুত্থান সংঘটিত হয়। ১৮৫৯ - অষ্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯০৮ - বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়। ১৯৬৪ - লিওনিদ ব্রেজনেভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব মনোনীত হন এবং সরকারি ক্ষমতা হাতে তুলে নেন। ১৯৭০ - ফিজি স্বাধীনতা লাভ করে। ১৯৮২ - পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল। ১৯৮৬ - বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয়। ১৯৮৯ - পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয়। ১৯৯১ - আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশে বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।

জন্ম

১২৮২ - নবী করিম (সা. ) এর পবিত্র আহলে বাইতের ইমাম হজরত আলী ইবনে মূসা রেযা ( আ.) মদীনা শহর। ১৪৮৩ - মার্টিন লুথার, তিনি ছিলেন জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা। ১৬৯৭ - উইলিয়াম হগারথ, ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও সমালোচক। ১৭২৮ - অলিভার গোল্ডস্মিথ, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার। ১৮৬৮ - গিচিন ফুনাকোশি, জাপানি মার্শাল আর্টিস্ট, “জাপান কারাতে অ্যাসোসিয়েশন” এর প্রতিষ্ঠাতা। ১৮৪৮ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১৮৯৩ - অমল হোম, তিনি ছিলেন বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক। ১৯১৮ - আর্নস্ট অটো ফিশার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক। ১৯৩৬ - পল পোস্টাল, তিনি একজন মার্কিন ভাষাবিজ্ঞানী। ১৯৪২ - রবার্ট এঙ্গেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক। ১৯৫৪ - জয় গোস্বামী, তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি ও সাহিত্যিক। ১৯৬০ - নিল গাইমান, তিনি ইংরেজ লেখক, চিত্রকর ও চিত্রনাট্যকার। ১৯৮৫ - আফতাব আহমেদ, তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার। ১৯৯২ - ওয়িলফ্রিয়েড যাহা, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৭২৮ - ফ্যডর আপ্রাক্সিন, তিনি ছিলেন রাশিয়ান অ্যাডমিরাল। ১৮২২ - বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিঙ্ কেরি। ১৮৯১ - জ্যঁ নিকোলা আর্তু র‍্যাঁবো, তিনি ছিলেন ফরাসি কবি ও শিক্ষাবিদ। ১৯০৯ - জর্জ এসেক্স ইভান্স, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ। ১৯১৭ - হ্যারি ট্রট, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৩৮ - কামাল আতাতুর্ক (মোস্তফা কামাল পাশা) , তিনি ছিলেন তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি। ১৯৬৪ - জিম্মি ডড, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক। ১৯৮৩ - আ. ক. ম. মুজতবা, তিনি ছিলেন বাংলাদেশি সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক। ১৯৮৭ - নূর হোসেন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী। ১৮৯১ - ফরাসি কবি জ্যাঁ আর্তুর র‌্যাবো। ২০০৮ - মিরিয়াম মাকেবা, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজ কর্মী। ২০১২ - মারিয়ান লাইনস, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী, লেখক ও সুরকার।

দিবস

নূর হোসেন দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

১০

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

১১

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

১২

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

১৩

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১৪

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১৫

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১৬

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৭

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৮

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৯

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X