বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ শুক্রবার (১২ জানুয়ারি) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭০১ - সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্টরা খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন। ১৭৭৩ - দক্ষিণ করোলিনার চার্লসস্টনে জনগণের জন্য প্রথম ঔপনিবেশিক আমেরিকান জাদুঘর খোলা হয়। ১৮৪৮ - ভারতের গভর্নর জেনারেল হয়ে লর্ড ডালহৌসি কলকাতায় আসেন। ১৮৬৬ - যুক্তরাজ্যের লন্ডন শহরে রয়েল অ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ১৮৭৯ - আফ্রিকায় ব্রিটিশ জুলু যুদ্ধ শুরু হয়। ১৯০৮ - সর্বপ্রথম সবচেয়ে দূরবর্তী রেডিও বার্তা পাঠানো হয়েছিল আইফেল টাওয়ার থেকে। ১৯৩৪ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ফাঁসি হয়। ১৯৪৩ - অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বাহিনী লেলিনগ্রাদের ওপর আরোপিত নাৎসি জার্মানির অবরোধ আংশিকভাবে ভাঙতে পেরেছিল। ১৯৫৪ - অস্ট্রিয়ায় তুষার ধসে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৯৬০ - কেনিয়ায় ৮ বছরের জরুরি অবস্থার অবসান ঘটে। ১৯৬৪ - জাঞ্জিবার অভ্যুত্থান শুরু হয়। ১৯৭০ - বায়ফ্রো বাহিনীর আত্মসমর্পণ। নাইজেরিয়ায় গৃহযুদ্ধের অবসান। ১৯৭১ - পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরাল এসএম আহসান বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরবর্তীকালে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। ১৯৭২ - পোল্যান্ড এবং বুলগেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭৩ - ইয়াসির আরাফাত দ্বিতীয় বার পিএলওর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৬ - প্রধানমন্ত্রী কুকরিত প্রমাজের পদত্যাগের পর থাইল্যান্ডের কোয়ালিশন মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। ১৯৮৩ - আংগোলা চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৯৫ - ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি সম্পাদন। ১৯৯৮ - মানব ক্লোনিং নিষিদ্ধ করে ১৯টি ইউরোপীয় দেশের চুক্তি স্বাক্ষর। ২০০১ - ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড রিসোর্টে ডাউন টাউন ডিজনি উদ্বোধন করা হয়। ২০০২ - বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) উদ্বোধন। ২০০৪ - বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ আরএমএস কুইন মেরি-২ প্রথমবারের মতো যাত্রা শুরু করে। ২০০৫ - কেপ কানাভেরাল থেকে নভোযান ডিপ ইম্পেক্ট উৎক্ষেপণ করা হয়। ২০০৬ - সৌদি আরবের মিনায় পবিত্র হজের একটি আবশ্যকীয় কাজ ‘শয়তানকে পাথর নিক্ষেপ’ করার সময় হুড়াহুড়িতে ৩৬২ জন নিহত হন। ২০১০ - হাইতিতে ভূমিকম্পে আনুমানিক ৩ লাখ ১৬ হাজার মানুষ প্রাণ হারান এবং রাজধানী পোর্ট-অউ-প্রিন্স অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়।

জন্ম

১৭২৪ - ফ্রান্সেস ব্রুক, ইংরেজ লেখক এবং নাট্যকার। ১৭২৯ - অ্যাডমান্ড বার্ক, অ্যাংলো-আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ এবং দার্শনিক। ১৮৬৩ - স্বামী বিবেকানন্দ, নব্যযুগে বেদন্ত দর্শনের গুরু, দার্শনিক, সন্ন্যাসী। ১৮৭৬ - জ্যাক লন্ডন, মার্কিন লেখক। ১৮৮৬ - নেলী সেনগুপ্তা, রাজনৈতিক ও সমাজকর্মী দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করার জন্য নিরলস সংগ্রাম করে গেছেন। ১৯১০ - লুইস রাইনার, জার্মান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। ১৯১২ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক। ১৯১৩ - ধীরেন্দ্রলাল ধর, খ্যাতনামা বাঙালি সাহিত্যিক, শিশুসাহিত্যে বিশেষ পরিচয়। ১৯২১ - আবদুল গনি হাজারী, বাঙালি কবি ও সাংবাদিক। ১৯৩৬ - ক্যাপ্টেন নুরুল হক, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান। ১৯৪২ - এ.টি.এম. হায়দার, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাব প্রাপ্ত সেক্টর কমান্ডার। ১৯৫৬ - নিকোলাই নস্কভ, রুশ সংগীতশিল্পী।

মৃত্যু

১৫৯৯ - রোমান সম্রাট মাকসিমিলিয়ান। ১৬৬৫ - পিয়ের দ্য ফের্মা, সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ। ১৮২৯ - ফ্রিড্‌রিশ ফন শ্লেগেল, জার্মান কবি। ১৯৩৩ - প্রদ্যোতকুমার ভট্টাচার্য, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। ১৯৩৪ - সূর্য সেন, মাস্টারদা নামে সমধিক পরিচিত ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। তারকেশ্বর দস্তিদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। ১৯৭২ - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক। ১৯৭৬ - রহস্য সাহিত্যের বিখ্যাত লেখিকা আগাথা কৃষ্টি। ২০০৫ - অমরিশ পুরি, ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী। ২০১৩ - কানাডিয়ান আইনজীবী এবং বিচারক উইলিয়াম অ্যান্ড্রু ম্যাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X