কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৭:০৭ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনের স্মরণীয় ঘটনা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ৮ মার্চ ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম, মৃত্যুদিনসহ উল্লেখযোগ্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়-

ঘটনাবলি

১০১০ - কবি ফেরদৌসী তার বিখ্যাত গ্রন্থ শাহনামা সমাপ্ত করেন। ১০৮০ - পোপ গ্রেগরী জার্মানির রাজা চতুর্থ হেনরীকে দ্বিতীয়বারের মতো ক্ষমতাচ্যুত করেন। ১৭২২ - ইরানের সম্রাট সাফাভিদ পরাজিত হন একজন আফগান সৈন্যের দ্বারা, গুলনাবাদ যুদ্ধের সময়। ১৮১৭ - নিউইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা। ১৮৩৬ - কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়। ১৮৬৫ - নর্থ সী ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণকাজ শুরু। ১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহোমবেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন। ১৮৯৪ - নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স প্রদান। ১৯১১ - এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়। ১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়। ১৯১৭ - পেট্রো গ্রাদে রুশ বিপ্লব শুরু। ১৯৩০ - মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। ১৯৪২ - ঢাকায় ফ্যাসিবিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিলে নিহত হন। ১৯৪৯ - ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ। ১৯৫০ - সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে। ১৯৫৪ - পূর্ববঙ্গ পরিষদের নির্বাচন; ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়, ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৭টি ও মুসলিম লীগ ৯টি আসন পায়। ১৯৫৭ - ঘানা জাতিসংঘে যোগদান করে।

জন্ম

১৭১৪ - জার্মান সংগীতস্রষ্টা কার্ল ফিলিপ এমানুয়েল বাখের জন্ম। ১৮৮৩ - পদার্থ বিজ্ঞানী অটোহানের জন্ম।

মৃত্যু

১৭০২ - ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের মৃত্যু। ১৮৭৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিল্‌মোর এর মৃত্যু। ১৯৩০ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট এর মৃত্যু। ১৯৭৩ - গুড আর্থ বইয়ের লেখিকা পার্ল এস বাকের মৃত্যু। ২০০৪ - প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা আবু আব্বাসের মৃত্যু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১০

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১১

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১২

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৩

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৪

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৫

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৬

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৭

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

১৯

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

২০
X