কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ০৫ জুন ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫০৭ - ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন। ১৬৬১ - আইজ্যাক নিউটন কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ১৭৮৩ - ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়িয়ে দেখান মন্টগলফারায় ভাইয়েরা। ১৮০৬ - লুই বোনাপাত হলান্ডের রাজা নিযুক্ত। ১৮২৭ - উসমানীয় সাম্রাজ্যের কাছে গ্রিক রাজধানী এথেন্সের পতন ১৮৪৯ - ডেনমার্কে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায়। ১৮৭০ - তুরস্কের কনস্টান্টিনোপল শহরের অধিকাংশই আগুনে পুড়ে যায়। ১৯১৫ - ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদান। ১৯১৬ - তুর্কিদের বিরুদ্ধে আরব বিপ্লব শুরু হয়। ১৯২৬ - তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা। ১৯৪০ - প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়। ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ : যুক্তরাষ্ট্র কর্তৃক বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ১৯৬৭ - ছয়দিনের যুদ্ধ শুরু। ১৯৭২ - সুইডেনের রাজধানী স্টকহোমে ‘জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন’ শুরু। ১৯৭২ - স্টকহোম বৈঠকে প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৯৭৫ - কমন মার্কেট থাকা না থাকা নিয়ে ব্রিটেনের ইতিহাসে সর্বপ্রথম গণভোট। অধিকাংশ ভোট কমন মার্কেট থাকার পক্ষে পড়ে। ১৯৭৬ - আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয়। ১৯৮৩ - অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা। উগ্রপন্থি ৬শ হিন্দু নিহত। ১৯৯৭ - আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ - বিজিবির প্রথম নারী সদস্যদের পথচলা শুরু। ২০২২ - চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জন মারা যায়।

জন্ম

৪৬৯ খ্রিষ্টপূর্ব - সক্রেটিস গ্রিক দার্শনিক। (মৃত্যু ৩৯৯ খ্রিষ্টপূর্ব ) ১৭২৩ – এডাম স্মিথ, স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক। (মৃ.১৭/০৭/১৭৯০) ১৭৭০ - তুরস্কের সুলতান দ্বিতীয় মুস্তফা। ১৮৬৫ - সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ। (মৃ.১৮/০৪/১৯৪৮) ১৮৮৩ - জন মেনার্ড কেইনস, ব্রিটিশ অর্থনীতিবিদ। (মৃ. ১৯৪৬) ১৮৯৮ - ফেদেরিকো গারসিয়া লোরকা, স্পেনীয় কবি নাট্যকার ও নাট্য পরিচালক। (মৃ.১৮/০৮/১৯৩৬) ১৯০০ - দেনেশ গাবর, হাঙ্গেরীয়-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক। (মৃ. ১৯৭৯) ১৯১১ - জন সি. উডস, নুরেমবার্গ‌ বিচারের মৃত্যুদণ্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ। ১৯১২ - এরিক হোলিস, ইংলিশ ক্রিকেটার। (মৃ. ১৯৮১) ১৯১৬ - সিড বার্নস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৭৩) ১৯২৮ - টনি রিচার্ডসন, ইংরেজ নাট্য ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। (মৃ. ১৯৯১) ১৯৩১ - জাক দ্যমি, ফরাসি অভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯০) ১৯৪৪ - হুইটফিল্ড ডিফি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। ১৯৪৯ - কেন ফলেট, ব্রিটিশ রোমাঞ্চ এবং ঐতিহাসিক উপন্যাস রচয়িতা। ১৯৫২ - মুকেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক। ১৯৫৪ - ফিল নিল, সাবেক ও বিখ্যাত ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেট তারকা। আমেরিকান অভিনেত্রী ন্যান্সি স্টাফোর্ড। ১৯৫৬ - স্বস্তিকা মুখোপাধ্যায় বাঙালি সংগীতশিল্পী। (মৃ.২০২২) ১৯৭১ - মার্ক ওয়ালবার্গ, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, প্রযোজক এবং র‌্যাপার। ১৯৭২ - তানিয়া আহমেদ, বাংলাদেশি মডেল, অভিনেত্রী, পরিচালক ও উপস্থাপিকা। ১৯৭৪ - মারভিন ডিলন, ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।

মৃত্যু

৮৪২ - আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহ। ১২৫৯ - জাপানের সম্রাট সানজোর। ১৩১৬ - ফ্রান্সের রাজা দশম লুই। ১৮৮৯ - ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্রচন্দ্র দত্ত। (জ.১০/১৮১৮) ১৯১০ - ও হেনরি, মার্কিন ছোট গল্পকার। (জ.১১/০৯/১৮৬২) ১৯৬৮ - আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট কেনেডি। ১৯৯৬ - সত্যেন্দ্রনাথ মৈত্র সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। (জ.১৫/০৮/১৯১৫) ২০০৪ - রোনাল্ড রিগান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি। (জ. ১৯১১) ২০১১ - আজম খান, বাংলাদেশি পপ সঙ্গীত শিল্পী। (জ. ১৯৫০) ২০১২ - রে ব্র্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার। (জ. ১৯২০) ২০১৫ - তারেক আজিজ, ইরাকি রাজনীতিবিদ, ইরাকি বাথ সোশ্যালিস্ট পার্টির নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী। (জ. ১৯৩৬)

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

অগ্রগতি পর্যালোচনা সভায় / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

১০

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

১১

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

১২

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১৪

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১৫

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১৬

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১৭

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১৮

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৯

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০
X