কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সময় প্রবাহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এইসব ঘটনা এক সময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ১৬ জুন ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি ১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলার কাশিম বাজার কুঠি দখল। ১৭৭৯ - দুর্নীতির অভিযোগে ঘানার সাবেক সামরিক শাসক জেনারেল অচিয়ামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮১৯ - পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয়। প্রায় সাতবার ভূমিকম্পে সিন্দ্রিনগরসহ বহু স্থান সমুদ্রগর্ভে তলিয়ে যায়। ১৮৯৪ - ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়। ১৯০৩ - ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়। জার্মানির সাধারণ নির্বাচনে সমাজতান্ত্রিক পার্টি জয় লাভ করে। ১৯২০ - লন্ডনে লিগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা। ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন বিমান বাহিনী জাপানের দক্ষিণাঞ্চলীয় ফুকুলা শহরে হামলা শুরু করে। ১৯৫৮ - হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ইমরে নগিরের মৃত্যুদণ্ড কার্যকর। ১৯৬৩ - রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারী ভেলেনটিনা তেরেসকোভামহাকাশ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ১৯৭২ - নিউইয়র্কে জাজ সংগীতের জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। ১৯৭৬ - দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ দাঙ্গায় অনেক হতাহত হয়। ১৯৭৭ - লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত প্রেসিডেন্ট হন। জন্ম ১৭২৩ - অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক এবং অর্থনীতিবিদ। ১৭৩৩ - ব্রিটেনের বিখ্যাত রসায়নবিদ ও পদার্থ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি। ১৮৮২ - মোহাম্মদ মোসাদ্দেক, তেহরানে জন্মগ্রহণকারী বিখ্যাত ইরানি রাজনীতিবিদ। ১৮৮৮ - আলেক্সান্দ্র্‌ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান, রুশ গণিতজ্ঞ, বিশ্বতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানী। ১৮৯০ - স্ট্যান লরেল, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। ১৯০২ - বারবারা ম্যাকলিন্টক, নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী। ১৯০৬ - অ্যালেন ফেয়ারফ্যাক্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ১৯০৭ - জ্যাক অ্যালবার্টসন, মার্কিন অভিনেতা। ১৯১৫ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ। ১৯২০ - হেমন্ত মুখোপাধ্যায়, বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও প্রযোজক। ১৯২৬ - এফ্রিয়ান রিস মন্ট, গুয়েতেমালা এন জেনারেল এবং রাজনীতিবিদ। ১৯২৭ - টম গ্রেভেনি, ইংলিশ ক্রিকেটার এবং স্পোর্টসকাস্টার। ১৯৩৭ - এরিখ সেগাল, মার্কিন সাহিত্যিক, চিত্রনাট্যকার ও অধ্যাপক। ১৯৪৫ - বিকাশচন্দ্র সিংহ, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী। ১৯৫০ - মিঠুন চক্রবর্তী, ভারতের চলচ্চিত্র জগতে খ্যাতিমান বাঙালি অভিনেতা, সমাজ সংগঠক ও উদ্যোক্তা। ১৯৫১ - রবার্তো দুরান, সাবেক পানামিয় পেশাদার মুষ্টিযোদ্ধা। ১৯৬১ - রবি কার, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৬৭ - ইয়ুর্গেন ক্লপ, জার্মান ফুটবল কোচ এবং সাবেক ফুটবলার। ১৯৮০ - জোয় ইয়ুং, হংকংয়ের একজন গায়িকা এবং অভিনেত্রী। ১৯৮৬ - ফের্নান্দো মুসলেরা, আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী উরুগুয়ের একজন পেশাদার ফুটবলার। ১৯৯৫ - জোসেফ স্কুলিং, বিশিষ্ট সিঙ্গাপুরী সাঁতারু। মৃত্যু ৬৭৯ - উন্মুল মোমেনিন হজরত উম্মে সালমা (রা.)। ১৮৬৯ - অস্ট্রেলীয় আবিষ্কারক চার্লস স্টুর্স্ট। ১৮৬১ - হরিশচন্দ্র মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক। ১৮৭৮ - ক্রফোর্ড উইলিয়ামসন লং, মার্কিন শল্যচিকিৎসক ও ওষুধবিজ্ঞানী। ১৯২৫ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। ১৯৪৪ - আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়, প্রখ্যাত বাঙালি রসায়ন বিজ্ঞানী। ১৯৫৩ - ইংল্যান্ডের প্রথম নারী কেবিনেট মন্ত্রী মার্গারেট বন্ডফিল্ড। ১৯৫৮ - ইমরে নাগি, হাঙ্গেরির বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনীতিবিদ। ১৯৭৭ - ভের্নার ফন ব্রাউন, বিখ্যাত জার্মান-মার্কিন প্রকৌশলী ও বিশিষ্ট বিজ্ঞানী। ১৯৭৯ - নিকোলাস রে, মার্কিন চলচ্চিত্র পরিচালক। ১৯৯৩ - লিন্ডসে হ্যাসেট, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার। ২০১২ - সুজান টাইরেল, মার্কিন অভিনেত্রী। ২০১৩ - খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশের একজন কবি এবং সাহিত্য সমালোচক। ২০১৫ - চার্লস কোরিয়া, ভারতীয় স্থপতি ও নগর পরিকল্পনাবিদ। ২০১৭ - হেলমুট কোল, জার্মানির বিশিষ্ট রক্ষণশীল রাজনীতিবিদ ও জার্মানির সাবেক চ্যান্সেলর। ২০২১ - স্বাতীলেখা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী, অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

তারেক রহমান উন্নয়নের মাধ্যমে বরিশালবাসীর সম্মানের প্রতিদান দিবেন: রহমাতুল্লাহ

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

‘রেফারিই হারিয়ে দিল’, এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছেন কোচ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানন্ত্রীর অংশগ্রহণ

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১০

ইরানের ড্রোন হামলার বিরল প্রতিবাদ ওমানের, রাষ্ট্রদূত তলব

১১

বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? 

১২

মেসির রেকর্ডের দিনে ম্যারাডোনাকে ছুঁলেন আলভারেজ

১৩

ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ ৩ জন কারাগারে

১৪

আইসিএবির নতুন সিইও কামরুজ্জামান

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয় বরং রাজনৈতিক হাতিয়ার

১৬

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

১৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা

১৮

ধর্ষণ মামলায় ফাদার গ্রেগরী বেকসুর খালাস, উচ্চ আদালতে যাবে রাষ্ট্রপক্ষ

১৯

শাড়ি নিয়ে প্রতারণা / অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

২০
X