কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৬:৪৮ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শেখ হাসিনার ভূমিকা বিশ্বে অন্যতম : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ্বে বাংলাদেশকে অন্যতম নেতৃত্বের আসনে আসীন করেছে।

রোববার (৭ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) মিলনায়তনে ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকা’ বিষয়ে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যার নির্দেশে প্রণীত মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বিশ্বের অনেক দেশের জন্য উদাহরণ।

সেশনে উপস্থিত ছিলেন ১৭টি দেশ থেকে ৩৩ জন বিদেশিসহ মোট ৯৫ জন। তার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ৩৪ জন, যুগ্মসচিব ১৪ জন, বাংলাদেশ বিমানবাহিনীর ছয়জন, বাংলাদেশ নৌবাহিনীর ছয়জনসহ পুলিশের ডিআইজি দুজন।

সেশন শেষে সিভিল ও সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. হাছান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X