কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৩৬ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে মিরসরাই প্রফেসনাল সোসাইটির মতবিনিময়

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকাস্থ মিরসরাই প্রফেসনাল সোসাইটির নেতারা। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর দপ্তরে এ মতবিনিময় অুনষ্ঠিত।

মিরসরাই প্রফেসনাল সোসাইটির পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মহসীনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অর্থ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

মতবিনিময়ে মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে চলমান বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের আবাসন সমস্যা, উৎপাদনের জন্য শিল্প কারখানাগুলোতে প্রয়োজনীয় পানির সংকটসহ বিভিন্ন সমস্যা ও অর্থনৈতিক অঞ্চল কেন্দ্র করে সম্ভাবনাগুলো তুলে ধরা হয়।

এ সময় অর্থ প্রতিমন্ত্রী বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে জানান। তিনি মিরসরাইসহ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে মিরসরাই প্রফেসনাল সোসাইটির সহযোগিতা কামনা করেন। সংগঠনের নেতারা প্রতিমন্ত্রীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই প্রফেসনাল সোসাইটির যুগ্ম মহাসচিব সাবেক কর কমিশনার রেজাউল করিম চৌধুরী, পরিচালক এনআরবি ব্যাংকের ডিএমডি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান এফসিএ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিআইবির কর্মকর্তা জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১০

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৪

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৫

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৮

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

২০
X