কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আপাতত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়করা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়করা। ছবি : সংগৃহীত

আপাতত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার (০৫ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমন্বয়করা এ কথা জানান।

আপাতত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার (০৫ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমন্বয়করা এ কথা জানান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের এক বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।

এতে আরও বলা হয়, সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দি ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।

বিবৃতিতে সমন্বয়করা বলেন, শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।

এ ছাড়া এদিন সন্ধ্যায় একটি টেলিভিশনে তারা বলেন, ছাত্রজনতা মিলে অভ্যুত্থানের সূচনা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা এ ছাত্রজনতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হবে। এ সরকারে ফ্যাসিবাদের দোসর-সমর্থক কেউ থাকতে পারবে না।

সমন্বয়করা জানান, তারা বাংলাদেশের সামগ্রিক অবস্থার পরিবর্তন চান। নাহিদ ইসলাম বলেন, তারা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান যেখানে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক বা আরেকটি শেখ হাসিনার জন্ম না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১০

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১১

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১২

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৩

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৪

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৫

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৬

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৭

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৮

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৯

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০
X