কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান রিন্টু। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান রিন্টু। ছবি : সংগৃহীত

বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং বরিশাল চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুকে (৬০) গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ বিকেল আনুমানিক সাড়ে ৩টায় বনশ্রী জি ব্লকের ৫নং রোডে ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র-শস্ত্র, দা, চাপাতি ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫নং রোডের ৫৬নং বাড়ির সিড়িঁতে গুলিবিদ্ধ হন মোছা. মায়া ইসলাম (৫১)। আহত মায়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই ২০২৪ তারিখে মায়া ইসলাম মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত সাইদুর রহমান রিন্টুকে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুর রহমান রিন্টুর বিরুদ্ধে খিলগাঁও থানার মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X