কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৯:৫৭ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে : স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসাসেবা পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এখানে আহতরা চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা প্রণয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি অনেকের এক পা কাটা গেছে, অনেকে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে তাদের আরও উন্নত চিকিৎসা দেওয়া যায়। আমেরিকার সেবা ফাউন্ডেশনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি তাদের কিছু ডাক্তার যদি বাংলাদেশে আসে তাহলে তাদের চিকিৎসাসেবা দিয়ে আমরা আরও ভালো করতে পারব।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আহতরা ঢাকায় এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা বলেছি সরকারি খরচে তারা সম্পূর্ণ বিনামূল্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারবে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালের অস্থায়ী ক্যাজুয়ালটি বিভাগ, সার্জারি বিভাগ, অপারেশন থিয়েটার রুম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শনকালে সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান, হাসপাতালের চিকিৎসকবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম এবং প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X