কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কক্সাবাজারে হাসপাতালে ডাক্তারের ওপর হামলাকারীদের বিচার দাবি ড্যাবের

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর লোগো। ছবি : কালবেলা
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর লোগো। ছবি : কালবেলা

কক্সবাজার সদর হাসপাতালে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টার সময় রোগীর স্বজন কর্তৃক সিসিইউ বিভাগের চিকিৎসক ডা. সজিব কাজীর ওপর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতি প্রদান করেন।

সংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সহস্রাধিক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গত ৫ আগস্ট এক গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামে অসংখ্য মানুষ আহত ও নিহত হয়েছেন। বিপ্লবে অংশগ্রহণকারী সকল ছাত্রজনতার চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য এদেশের চিকিৎসক সমাজ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন। বিপ্লবোত্তর সময়ে সেই চিকিৎসকের উপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। সংগঠনের নেতৃদ্বয় বলেন, একটা মহল প্রতিনিয়ত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। যার প্রেক্ষিতে বর্তমানে তারা চিকিৎসা প্রতিষ্ঠানে ও চিকিৎসকদের উপর হামলা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, যেখানে অন্তর্বর্তী সরকার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে স্বৈরাচারের দোসরমুক্ত করে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনা বিনির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে ষড়যন্ত্রকারীদের হামলার কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ড্যাব অনতিবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগমের দৃষ্টি আর্কষণ করছে। একইসঙ্গে দুষ্কৃতকারীদের অতিসত্ত্বর গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X