কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
ক্র্যাবের প্রতিবাদ ও নিন্দা

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে একের পর এক হত্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল এ নিন্দা ও প্রতিবাদ জানান।

পেশাদার সাংবাদিকদের এ ধরনের হয়রানিমূলক মামলা থেকে অবিলম্বে অব্যাহতির আহ্বান জানান তারা।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর ভাসানটেক থানায় ২৫ সাংবাদিককে আসামি করে হত্যা মামলা করা হয়। এ মামলায় ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল বারী নয়ন ১৯ নম্বর আসামি ও ডিআরইউর সদস্য সৈয়দ শুক্কুর আলী শুভকে ২৭ নম্বর আসামি করা হয়।

বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে ক্র্যাব নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে আরও অনেক পেশাদার সাংবাদিকের নামে মামলা হয়েছে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা নেওয়ার আগে অধিকতর যাচাই করা উচিত বলে মনে করে ক্র্যাব।

ক্র্যাব নেতারা মনে করেন, ঢালাওভাবে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে।

যাচাই ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা চলমান থাকলে পেশাদারিত্ব রক্ষায় ক্র্যাব বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

কোনো সাংবাদিকের বিরুদ্ধে দুর্নীতি বা অবৈধভাবে লাভবান হওয়ার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে তা যেমন তদন্ত হওয়া প্রয়োজন, তেমনি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের বন্ধ করা উচিত বলে মনে করেন ক্র্যাব নেতারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১০

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১১

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১২

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৩

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৪

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৬

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৭

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৮

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৯

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২০
X